চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

জয়পুরহাটে সেচ পাম্পের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
জয়পুরহাটে সেচ পাম্পের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

জয়পুরহাটের কালাই উপজেলায় পুকুরে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে ছেঁড়া তারে জড়িয়ে বোরহান উদ্দিন (৩৫) নামে এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
রোববার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের গঙ্গাদাসপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বোরহান উদ্দিন ওই গ্রামের সেকেন্দার আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন।

স্থানীয়রা জানান, বিকেলে বোরহান উদ্দিন বাড়ির পাশের একটি পুকুরে সেচ পাম্প বসিয়ে পানি তোলার চেষ্টা করছিলেন। বাড়ি থেকে বৈদ্যুতিক তার টেনে সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত ছেঁড়া-ফাটা তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শান্তিনগর এলাকায় তার মৃত্যু হয়।

ওসি জাহিদ হোসেন বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। লাশ ময়নাতদন্তের জন্য নেওয়ার প্রস্তুতি থাকলেও পরিবারের অনুরোধে ও লিখিত আবেদনের ভিত্তিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।”

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

জয়পুরহাটে সেচ পাম্পের ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৫

featured Image

জয়পুরহাটের কালাই উপজেলায় পুকুরে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে ছেঁড়া তারে জড়িয়ে বোরহান উদ্দিন (৩৫) নামে এক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
রোববার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের গঙ্গাদাসপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বোরহান উদ্দিন ওই গ্রামের সেকেন্দার আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন।

স্থানীয়রা জানান, বিকেলে বোরহান উদ্দিন বাড়ির পাশের একটি পুকুরে সেচ পাম্প বসিয়ে পানি তোলার চেষ্টা করছিলেন। বাড়ি থেকে বৈদ্যুতিক তার টেনে সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত ছেঁড়া-ফাটা তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে শান্তিনগর এলাকায় তার মৃত্যু হয়।

ওসি জাহিদ হোসেন বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। লাশ ময়নাতদন্তের জন্য নেওয়ার প্রস্তুতি থাকলেও পরিবারের অনুরোধে ও লিখিত আবেদনের ভিত্তিতে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।”

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত