চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

জয়পুরহাটে ব্যাংক কেলেঙ্কারিতে নিঃস্ব শতাধিক পরিবার, টাকা ফেরতের দাবিতে মানববন্ধন

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
জয়পুরহাটে ব্যাংক কেলেঙ্কারিতে নিঃস্ব শতাধিক পরিবার, টাকা ফেরতের দাবিতে মানববন্ধন

জয়পুরহাটের আক্কেলপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট শাখায় তিন কোটি টাকা আত্মসাতের ঘটনায় নিঃস্ব হয়ে পড়েছেন শতাধিক গ্রাহক। টাকা ফেরতের দাবিতে রবিবার (১৩ এপ্রিল) দুপুরে ভুক্তভোগীরা শহরের ইসলামি ব্যাংকের জেলা কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন।

পরে তারা বিক্ষোভ মিছিলসহ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী আক্কেলপুর হাইটেক কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক আব্দুস সালাম, দারুল কোরআন মাদ্রাসার মুহতামিম মুফতি ফিরোজ আহমদ, শিক্ষা সচিব আব্দুল মান্নান এবং সিনিয়র মাদ্রাসার প্রভাষক জামাল উদ্দীন।

বক্তারা জানান, ইসলামী ব্যাংকের আক্কেলপুর এজেন্ট শাখার ক্যাশিয়ার মাসুদ রানা দীর্ঘদিন ধরে বিভিন্ন গ্রাহকের অ্যাকাউন্ট থেকে কৌশলে প্রায় তিন কোটি টাকা তুলে নিয়ে আত্মসাৎ করেন। এ ঘটনায় শাখার মালিকসহ তিনজনকে পুলিশ আটক করলেও তারা একদিন পরেই জামিনে মুক্তি পান।

গ্রাহকরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে আমানত রাখা টাকা না পেয়ে তারা চরম অনিশ্চয়তায় পড়েছেন। ব্যাংক কর্তৃপক্ষ ও প্রশাসনের নিকট তারা দ্রুত টাকা ফেরতের জোর দাবি জানান।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

জয়পুরহাটে ব্যাংক কেলেঙ্কারিতে নিঃস্ব শতাধিক পরিবার, টাকা ফেরতের দাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৫

featured Image

জয়পুরহাটের আক্কেলপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট শাখায় তিন কোটি টাকা আত্মসাতের ঘটনায় নিঃস্ব হয়ে পড়েছেন শতাধিক গ্রাহক। টাকা ফেরতের দাবিতে রবিবার (১৩ এপ্রিল) দুপুরে ভুক্তভোগীরা শহরের ইসলামি ব্যাংকের জেলা কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন।

পরে তারা বিক্ষোভ মিছিলসহ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী আক্কেলপুর হাইটেক কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক আব্দুস সালাম, দারুল কোরআন মাদ্রাসার মুহতামিম মুফতি ফিরোজ আহমদ, শিক্ষা সচিব আব্দুল মান্নান এবং সিনিয়র মাদ্রাসার প্রভাষক জামাল উদ্দীন।

বক্তারা জানান, ইসলামী ব্যাংকের আক্কেলপুর এজেন্ট শাখার ক্যাশিয়ার মাসুদ রানা দীর্ঘদিন ধরে বিভিন্ন গ্রাহকের অ্যাকাউন্ট থেকে কৌশলে প্রায় তিন কোটি টাকা তুলে নিয়ে আত্মসাৎ করেন। এ ঘটনায় শাখার মালিকসহ তিনজনকে পুলিশ আটক করলেও তারা একদিন পরেই জামিনে মুক্তি পান।

গ্রাহকরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে আমানত রাখা টাকা না পেয়ে তারা চরম অনিশ্চয়তায় পড়েছেন। ব্যাংক কর্তৃপক্ষ ও প্রশাসনের নিকট তারা দ্রুত টাকা ফেরতের জোর দাবি জানান।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত