চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

জয়পুরহাটে ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
জয়পুরহাটে ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত

জয়পুরহাট পূর্ব বাজার ব্যবসায়ী সমিতির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দ্বি-বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) দুপুর ১২টায় জয়পুরহাট পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অধিবেশনে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি লুৎফর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আমিনুল বারী ও বেলায়েত হোসেন লেবু।

এছাড়াও অধিবেশনে বক্তব্য রাখেন-সাধারণ সম্পাদক শাহজাহান আলী, অর্থ সম্পাদক নূরুজ্জামান মোল্লা, কার্যকরী সদস্য গোলাম মর্তুজা মাসুদ পারভেজ বাবু ও আশরাফুল ইসলাম উজ্জ্বল।

প্রসঙ্গত, ১৯৯২ সালে মাত্র ১৬৪ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করা এ ব্যবসায়ী সমিতির বর্তমানে সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫০ জনে এবং শেয়ার সংখ্যা ৩ হাজার ৬৯১টি।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

জয়পুরহাটে ব্যবসায়ী সমিতির দ্বি-বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৫

featured Image

জয়পুরহাট পূর্ব বাজার ব্যবসায়ী সমিতির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দ্বি-বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) দুপুর ১২টায় জয়পুরহাট পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অধিবেশনে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি লুৎফর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আমিনুল বারী ও বেলায়েত হোসেন লেবু।

এছাড়াও অধিবেশনে বক্তব্য রাখেন-সাধারণ সম্পাদক শাহজাহান আলী, অর্থ সম্পাদক নূরুজ্জামান মোল্লা, কার্যকরী সদস্য গোলাম মর্তুজা মাসুদ পারভেজ বাবু ও আশরাফুল ইসলাম উজ্জ্বল।

প্রসঙ্গত, ১৯৯২ সালে মাত্র ১৬৪ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করা এ ব্যবসায়ী সমিতির বর্তমানে সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫০ জনে এবং শেয়ার সংখ্যা ৩ হাজার ৬৯১টি।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত