জয়পুরহাট শহর শাখার উদ্যোগে আসন্ন পৌরসভা নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেন্টার পরিচালকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ এপ্রিল) ভোর ৬টায় শহরের জামায়াত কার্যালয়ে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন জয়পুরহাট শহর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহিম এবং সঞ্চালনায় ছিলেন শহর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার আমির ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ফজলুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল, সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (ফডেব) এর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি প্রকৌশলী আব্দুল বাতেন, শহর শাখার সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাইদুর রহমান এবং শহর শাখার সেক্রেটারি মিজানুর রহমান।
এ প্রোগ্রামে জয়পুরহাট পৌরসভার ১৬টি কেন্দ্রের ১৬ জন সেন্টার পরিচালকসহ মোট ৩৮ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৫