চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

জয়পুরহাটে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির বিক্ষোভ

প্রকাশ : ০৩ মে ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
জয়পুরহাটে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির বিক্ষোভ

জয়পুরহাটে আওয়ামী লীগ সরকারের বিচার এবং দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি।

বুধবার (১ মে) দুপুরে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাচুর মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে নেতৃত্ব দেন জাতীয় নাগরিক পার্টির জেলা সংগঠক মোঃ ফিরোজ আলমগীর। সমাবেশে বক্তারা বলেন, “গত ১৫ বছরে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা ও রাজনৈতিক নির্যাতনের মাধ্যমে জনগণের ওপর নিপীড়ন চালিয়েছে। তারা ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা হরণ করেছে। দেশে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করেছে।”

বক্তারা আন্তর্জাতিক মানদণ্ডে বর্তমান সরকারের বিচার দাবি করেন এবং আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করার আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা সংগঠক ওমর আলী বাবু, মোঃ আশরাফুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোঃ বোরহান উদ্দিন, উপজেলা সংগঠক অধ্যক্ষ সাহেব আলী, প্রভাষক হেলাল উদ্দিন, প্রভাষক সেলিম ও পাঁচবিবি উপজেলা সংগঠক আতিকুর রহমান আতিক।

বক্তারা দেশের সচেতন নাগরিকদের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

জয়পুরহাটে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির বিক্ষোভ

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৫

featured Image

জয়পুরহাটে আওয়ামী লীগ সরকারের বিচার এবং দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি।

বুধবার (১ মে) দুপুরে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাচুর মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে নেতৃত্ব দেন জাতীয় নাগরিক পার্টির জেলা সংগঠক মোঃ ফিরোজ আলমগীর। সমাবেশে বক্তারা বলেন, “গত ১৫ বছরে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা ও রাজনৈতিক নির্যাতনের মাধ্যমে জনগণের ওপর নিপীড়ন চালিয়েছে। তারা ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা হরণ করেছে। দেশে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করেছে।”

বক্তারা আন্তর্জাতিক মানদণ্ডে বর্তমান সরকারের বিচার দাবি করেন এবং আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করার আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা সংগঠক ওমর আলী বাবু, মোঃ আশরাফুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মোঃ বোরহান উদ্দিন, উপজেলা সংগঠক অধ্যক্ষ সাহেব আলী, প্রভাষক হেলাল উদ্দিন, প্রভাষক সেলিম ও পাঁচবিবি উপজেলা সংগঠক আতিকুর রহমান আতিক।

বক্তারা দেশের সচেতন নাগরিকদের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানান।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত