চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

চুনারুঘাটে ফসল নষ্টে বাঁধা দেওয়ায় হামলা, দুই ভাইবোন আহত

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
চুনারুঘাটে ফসল নষ্টে বাঁধা দেওয়ায় হামলা, দুই ভাইবোন আহত

হবিগঞ্জের চুনারুঘাটে জমির ফসল নষ্টে বাঁধা দেওয়ায় দুই ভাইবোনকে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ। শুক্রবার (৮ আগস্ট) জুমার নামাজের সময় উপজেলার মিরাশী ইউনিয়নের কাকাউশ গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, লিটন মিয়া (১৭) ও তার বোন তমা আক্তার (১৫)। তারা বর্তমানে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ভুক্তভোগীদের মা লুৎফা বেগম জানান, জুমার সময় একই গ্রামের আঃ মজিদের চার ছেলে মোঃ আহাদ মিয়া (৪০), মোঃ আঃ হান্নান (৩৮), আঃ মন্নান (৩৬) ও এমরান মিয়া (২৫), তাদের আবাদি জমির ধান নষ্ট করতে থাকে। এসময় তার ছেলে লিটন বাধা দিলে তারা দেশীয় অস্ত্র নিয়ে মারধর শুরু করে।

চিৎকার শুনে তমা এগিয়ে গেলে হামলাকারীরা তার শ্লীলতাহানি ও বেধড়ক মারধর করে গুরুতর আহত করে। উভয়ের মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

লুৎফা বেগম ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

চুনারুঘাটে ফসল নষ্টে বাঁধা দেওয়ায় হামলা, দুই ভাইবোন আহত

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৫

featured Image

হবিগঞ্জের চুনারুঘাটে জমির ফসল নষ্টে বাঁধা দেওয়ায় দুই ভাইবোনকে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ। শুক্রবার (৮ আগস্ট) জুমার নামাজের সময় উপজেলার মিরাশী ইউনিয়নের কাকাউশ গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, লিটন মিয়া (১৭) ও তার বোন তমা আক্তার (১৫)। তারা বর্তমানে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ভুক্তভোগীদের মা লুৎফা বেগম জানান, জুমার সময় একই গ্রামের আঃ মজিদের চার ছেলে মোঃ আহাদ মিয়া (৪০), মোঃ আঃ হান্নান (৩৮), আঃ মন্নান (৩৬) ও এমরান মিয়া (২৫), তাদের আবাদি জমির ধান নষ্ট করতে থাকে। এসময় তার ছেলে লিটন বাধা দিলে তারা দেশীয় অস্ত্র নিয়ে মারধর শুরু করে।

চিৎকার শুনে তমা এগিয়ে গেলে হামলাকারীরা তার শ্লীলতাহানি ও বেধড়ক মারধর করে গুরুতর আহত করে। উভয়ের মাথায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

লুৎফা বেগম ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত