গাজীপুর মহানগরের সদর থানার দাক্ষিণখান এলাকায় আধিপত্য বিস্তার এবং ডিশ ও ইন্টারনেট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে রাকিব মোল্লা (২৯) নামে এক কৃষকদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
এই ঘটনা ঘটে শুক্রবার (১১ এপ্রিল) রাত ৮টার দিকে। নিহত রাকিব মোল্লা গাজীপুর মহানগর কৃষক দলের সদর থানা শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি ওই এলাকার ইব্রাহিম মোল্লার ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে জানা গেছে, গাজীপুর মহানগরের সদর মেট্রো থানার দাখিনখান এলাকায় ইমতিয়াজ ও সেলিম নামের দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে ডিশ ও ইন্টারনেট ব্যবসা পরিচালনা করতেন। তবে ৯ এপ্রিল ওই ব্যবসার নিয়ন্ত্রণ নেন রাকিব মোল্লা। এতে ইমতিয়াজ ও সেলিমের সঙ্গে তার তীব্র বিরোধ দেখা দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে রাকিব মোল্লা দাখিনখানে অবস্থান করছিলেন। এ সময় প্রতিপক্ষ ইমতিয়াজ ও সেলিমসহ আরও ৪-৫ জন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহত রাকিবকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, “নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসীর দাবি, দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৫