চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন এখনো শেষ হয়নি: চন্দন

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন এখনো শেষ হয়নি: চন্দন

বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বলেছেন, "গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গত ১৫ বছর ধরে আমরা আন্দোলন করে আসছি। এই সংগ্রামে আমরা হাজার হাজার সহযোদ্ধাকে হারিয়েছি, রক্ত দিয়েছে ছাত্র-জনতা। তবুও ষড়যন্ত্র থেমে নেই। স্বৈরশাসক যেমন উন্নয়নের ধুয়া তুলে গণতন্ত্রকে আড়াল করেছিল, বর্তমান সরকারও তথাকথিত সংস্কারের নামে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করছে। আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি।"

রোববার (১৩ এপ্রিল) বিকেলে জয়পুরহাটের আক্কেলপুর পুরাতন বাজার এলাকায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

চন্দন আরও বলেন, “বিএনপি রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার যে অঙ্গীকার করেছিল, তা পূরণ করে আমরা ঘরে ফিরব। এর আগ পর্যন্ত দলের প্রতিটি নেতাকর্মী রাজপথেই থাকবে।”

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহম্মেদ রানা, পৌর বিএনপির সভাপতি আফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পল্টু, বিএনপি নেতা আমিনুর রশীদ ইকু, জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, রুকিন্দিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু শাহেদ মোঃ শাহিদুল আকরাম, পৌর বিএনপির ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন এখনো শেষ হয়নি: চন্দন

প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৫

featured Image

বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বলেছেন, "গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গত ১৫ বছর ধরে আমরা আন্দোলন করে আসছি। এই সংগ্রামে আমরা হাজার হাজার সহযোদ্ধাকে হারিয়েছি, রক্ত দিয়েছে ছাত্র-জনতা। তবুও ষড়যন্ত্র থেমে নেই। স্বৈরশাসক যেমন উন্নয়নের ধুয়া তুলে গণতন্ত্রকে আড়াল করেছিল, বর্তমান সরকারও তথাকথিত সংস্কারের নামে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করছে। আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি।"

রোববার (১৩ এপ্রিল) বিকেলে জয়পুরহাটের আক্কেলপুর পুরাতন বাজার এলাকায় এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

চন্দন আরও বলেন, “বিএনপি রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার যে অঙ্গীকার করেছিল, তা পূরণ করে আমরা ঘরে ফিরব। এর আগ পর্যন্ত দলের প্রতিটি নেতাকর্মী রাজপথেই থাকবে।”

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহম্মেদ রানা, পৌর বিএনপির সভাপতি আফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পল্টু, বিএনপি নেতা আমিনুর রশীদ ইকু, জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, রুকিন্দিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু শাহেদ মোঃ শাহিদুল আকরাম, পৌর বিএনপির ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত