জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ উপলক্ষে জামালপুরে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে শহিদ সাফওয়ান আখতার সদ্য'কে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১১টায় জামালপুর জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ উদ্যোগে সদর উপজেলার শরীফপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
জেলা প্রশাসক হাছিনা বেগম, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম-সেবা), সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন, সহকারী পুলিশ সুপার মো. রাজু আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকি, ডিবি পুলিশের ওসি মো. নাজমুস সাকিবসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে শহিদ সাফওয়ান আখতার সদ্য'র মা-বাবা ও পরিবারের সদস্যদের নিয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ প্রার্থনায় অংশ নেন প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা।
শহিদ সাফওয়ান আখতার সদ্য রঘুনাথপুর গ্রামের আক্তারুজ্জামানের পুত্র। তিনি জুলাই মাসের গণঅভ্যুত্থানে শহিদ হন। তাঁর আত্মত্যাগ স্মরণে এই দিনে প্রতিবছর নানা আয়োজন করে জেলা প্রশাসন।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৫