চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

খুলনার ৬ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা

প্রকাশ : ১০ আগস্ট ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
খুলনার ৬ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ছয়টি আসনে হাতপাখা মার্কায় প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

ইসলামী আন্দোলন খুলনা মহানগরের সহসভাপতি ও মিডিয়া সেলের আহ্বায়ক শেখ মো. নাসির উদ্দিন জানান, গত ২৬ জুলাই শিববাড়ি মোড়ে গণসমাবেশে দলের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম প্রার্থীদের নাম ঘোষণা করেন।

ঘোষিত প্রার্থীরা হলেন-

খুলনা ১ আসন: খুলনা ১ নম্বর আসনের (বটিয়াঘাটা-দাকোপ) প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সহ সভাপতি মাওলানা আবু সাঈদ। খুলনা ২ আসন: খুলনা ২ নম্বর আসনের (সদর-সোনাডাঙ্গা) প্রার্থী হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ্ব মাওলানা মুফতি আমানুল্লাহ। খুলনা ৩ আসন: খুলনা ৩ নং আসনের (খালিশপুর-দৌলতপুর-খানজাহান আলী-আড়ংঘাটা) প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় নায়েবে আমির, বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল। খুলনা ৪ আসন: খুলনা ৪ নং আসনের (রূপসা-দিঘলিয়া-তেরখাদা) প্রার্থী হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুছ আহমাদ। খুলনা ৫ আসন: খুলনার ৫ আসনের (ডুমুরিয়া-ফুলতলা) প্রার্থী হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার সহ-সভাপতি মাওলানা মুফতি আব্দুস সালাম। খুলনা ৬ আসন: খুলনা ৬ আসনের (পাইকগাছা-কয়রা) প্রার্থী হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সেক্রেটারী হাফেজ আসাদুল্লাহ আল গালিব।

দলটির কেন্দ্রীয় সংসদ নির্বাচন প্রার্থী বাছাই কমিটি এ তালিকা চূড়ান্ত করেছে। তবে ইসলামী জোট গঠিত হলে প্রার্থী পরিবর্তন হতে পারে বলে জানানো হয়েছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

খুলনার ৬ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত