চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

খুলনার বটিয়াঘাটা এলজিইডি অফিসে দুদকের অভিযান

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
খুলনার বটিয়াঘাটা এলজিইডি অফিসে দুদকের অভিযান

খুলনার বটিয়াঘাটা উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল (২৯ এপ্রিল) দুপুরে খুলনা জেলা দুদক কার্যালয়ের একটি টিম সরেজমিনে এলজিইডি অফিস ও সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের কাজ পরিদর্শন করে।

দুদক খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রকিবুল ইসলাম জানান, গত তিন অর্থবছরে বটিয়াঘাটা উপজেলায় এলজিইডির আওতায় যেসব উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের কথা ছিল, তার অনেক কাজ না করেই কিছু ঠিকাদার অগ্রিম অর্থ উত্তোলন করেছেন—এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও বলেন, "আমরা উপজেলা প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি এবং সংশ্লিষ্ট কাজের ডকুমেন্ট সংগ্রহ করেছি। ইউডিএফ ও এডিপি খাতে বিগত দুই বছরের বরাদ্দ সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই-বাছাইয়ের জন্য নিয়ে যাচ্ছি। আমরা সরেজমিনে ঘুরে দেখব, কাজ কতটুকু বাস্তবায়িত হয়েছে। যদি সরাসরি অনিয়মের প্রমাণ পাই, তাহলে কমিশনে বিস্তারিত রিপোর্ট পাঠাব। কমিশনের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

এ সময় দুদকের এনফোর্সমেন্ট টিম এলজিইডির কয়েকটি চলমান প্রকল্প এলাকা পরিদর্শন করে বাস্তব চিত্র পর্যবেক্ষণ করেন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

খুলনার বটিয়াঘাটা এলজিইডি অফিসে দুদকের অভিযান

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৫

featured Image

খুলনার বটিয়াঘাটা উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল (২৯ এপ্রিল) দুপুরে খুলনা জেলা দুদক কার্যালয়ের একটি টিম সরেজমিনে এলজিইডি অফিস ও সংশ্লিষ্ট মাঠ পর্যায়ের কাজ পরিদর্শন করে।

দুদক খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রকিবুল ইসলাম জানান, গত তিন অর্থবছরে বটিয়াঘাটা উপজেলায় এলজিইডির আওতায় যেসব উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের কথা ছিল, তার অনেক কাজ না করেই কিছু ঠিকাদার অগ্রিম অর্থ উত্তোলন করেছেন—এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও বলেন, "আমরা উপজেলা প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি এবং সংশ্লিষ্ট কাজের ডকুমেন্ট সংগ্রহ করেছি। ইউডিএফ ও এডিপি খাতে বিগত দুই বছরের বরাদ্দ সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই-বাছাইয়ের জন্য নিয়ে যাচ্ছি। আমরা সরেজমিনে ঘুরে দেখব, কাজ কতটুকু বাস্তবায়িত হয়েছে। যদি সরাসরি অনিয়মের প্রমাণ পাই, তাহলে কমিশনে বিস্তারিত রিপোর্ট পাঠাব। কমিশনের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

এ সময় দুদকের এনফোর্সমেন্ট টিম এলজিইডির কয়েকটি চলমান প্রকল্প এলাকা পরিদর্শন করে বাস্তব চিত্র পর্যবেক্ষণ করেন।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত