চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

খুলনায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে যুবক আহত

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
খুলনায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে যুবক আহত

খুলনায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে সাগর মোল্লা (২৭) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৭টার দিকে নগরীর লবনচরা থানাধীন আশিবিঘা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সাগর মোল্লা পূর্ব বানিয়া খামার বড় মসজিদ এলাকার রেজাউল মোল্লার ছেলে এবং ২৭নং ওয়ার্ড ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আশিবিঘা এলাকায় সাগর মোল্লাকে একা পেয়ে ৮-১০ জনের একটি দল অতর্কিত হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা তার পিঠের বাম পাশে ও পেটের ডান পাশে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা দ্রুত সরে পড়ে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন।

এ বিষয়ে লবনচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুজ্জামান বলেন, “সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদে স্থানীয়রা ঘটনার বিষয়ে কিছু জানায়নি। তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।”

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

খুলনায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে যুবক আহত

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৫

featured Image

খুলনায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে সাগর মোল্লা (২৭) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৭টার দিকে নগরীর লবনচরা থানাধীন আশিবিঘা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সাগর মোল্লা পূর্ব বানিয়া খামার বড় মসজিদ এলাকার রেজাউল মোল্লার ছেলে এবং ২৭নং ওয়ার্ড ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আশিবিঘা এলাকায় সাগর মোল্লাকে একা পেয়ে ৮-১০ জনের একটি দল অতর্কিত হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা তার পিঠের বাম পাশে ও পেটের ডান পাশে ধারালো ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা দ্রুত সরে পড়ে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন।

এ বিষয়ে লবনচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুজ্জামান বলেন, “সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদে স্থানীয়রা ঘটনার বিষয়ে কিছু জানায়নি। তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।”

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত