চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

খুলনায় পাইপগান ও গুলিসহ যুবক আটক

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
খুলনায় পাইপগান ও গুলিসহ যুবক আটক

খুলনায় দেশীয় তৈরি একটি পাইপগান ও দুই রাউন্ড শর্টগানের গুলিসহ জয়নাল আবেদিন জনি (৪০) নামের এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী। বুধবার (৬ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর পূর্ব বানিয়াখামার মেইন রোড এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জনি ওই এলাকার আশরাফ আলীর ছেলে।

খুলনা থানার উপ-পরিদর্শক (এসআই) তপন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী, নৌবাহিনী ও পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন মেজর আব্দুল্লাহ মোহাম্মাদ কায়েস (১৭ বীর)।

অভিযান চলাকালে জনির বসতঘর থেকে একটি দেশীয় তৈরি পাইপগান এবং দুই রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করা হয়। এ ছাড়া ঘর থেকে বিভিন্ন প্রকার নেশাজাতীয় দ্রব্যও জব্দ করা হয়।

আটকের পর জনিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য খুলনা সদর ক্যাম্পে নেওয়া হয়। পরবর্তীতে তাকে খুলনা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন এসআই তপন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

খুলনায় পাইপগান ও গুলিসহ যুবক আটক

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৫

featured Image

খুলনায় দেশীয় তৈরি একটি পাইপগান ও দুই রাউন্ড শর্টগানের গুলিসহ জয়নাল আবেদিন জনি (৪০) নামের এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী। বুধবার (৬ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর পূর্ব বানিয়াখামার মেইন রোড এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জনি ওই এলাকার আশরাফ আলীর ছেলে।

খুলনা থানার উপ-পরিদর্শক (এসআই) তপন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী, নৌবাহিনী ও পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন মেজর আব্দুল্লাহ মোহাম্মাদ কায়েস (১৭ বীর)।

অভিযান চলাকালে জনির বসতঘর থেকে একটি দেশীয় তৈরি পাইপগান এবং দুই রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করা হয়। এ ছাড়া ঘর থেকে বিভিন্ন প্রকার নেশাজাতীয় দ্রব্যও জব্দ করা হয়।

আটকের পর জনিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য খুলনা সদর ক্যাম্পে নেওয়া হয়। পরবর্তীতে তাকে খুলনা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন এসআই তপন।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত