চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

খুলনায় দেশীয় অস্ত্রসহ চরমপন্থী নেতা শামীম বন্দে ওরফে বাবু আটক

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
খুলনায় দেশীয় অস্ত্রসহ চরমপন্থী নেতা শামীম বন্দে ওরফে বাবু আটক

খুলনায় দেশীয় অস্ত্রসহ নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী নেতা শামীম বন্দে ওরফে বাবুকে আটক করেছে নৌবাহিনী নেতৃত্বাধীন যৌথ বাহিনী। বুধবার দিবাগত রাত ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা ছোট বয়রা ইসলামীয়া কলেজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

বাংলাদেশ নৌবাহিনী থেকে ১৪ আগস্ট জানানো হয়, অভিযানে শামীম বন্দে ওরফে বাবু আটক করা হয়। তার নিকট থেকে ৫ রাউন্ড দেশীয় কার্তুজ, ৮টি ছুরি, ৪টি চাপাতি, ২টি দা এবং ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। অভিযানে সোনাডাঙ্গা থানা পুলিশের সদস্যরাও অংশগ্রহণ করেন।

স্থানীয় এলাকাবাসী এই ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করেন। আটক ব্যক্তিকে জব্দকৃত মালামালসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

শামীম বন্দে ওরফে বাবু খুলনার নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সেকেন্ড ইন কমান্ড বিটু ও মঈনের অনুসারী হিসেবে পরিচিত। তিনি একাধিক মামলার আসামী।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

খুলনায় দেশীয় অস্ত্রসহ চরমপন্থী নেতা শামীম বন্দে ওরফে বাবু আটক

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৫

featured Image

খুলনায় দেশীয় অস্ত্রসহ নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী নেতা শামীম বন্দে ওরফে বাবুকে আটক করেছে নৌবাহিনী নেতৃত্বাধীন যৌথ বাহিনী। বুধবার দিবাগত রাত ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা ছোট বয়রা ইসলামীয়া কলেজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

বাংলাদেশ নৌবাহিনী থেকে ১৪ আগস্ট জানানো হয়, অভিযানে শামীম বন্দে ওরফে বাবু আটক করা হয়। তার নিকট থেকে ৫ রাউন্ড দেশীয় কার্তুজ, ৮টি ছুরি, ৪টি চাপাতি, ২টি দা এবং ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। অভিযানে সোনাডাঙ্গা থানা পুলিশের সদস্যরাও অংশগ্রহণ করেন।

স্থানীয় এলাকাবাসী এই ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করেন। আটক ব্যক্তিকে জব্দকৃত মালামালসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

শামীম বন্দে ওরফে বাবু খুলনার নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সেকেন্ড ইন কমান্ড বিটু ও মঈনের অনুসারী হিসেবে পরিচিত। তিনি একাধিক মামলার আসামী।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত