খুলনা মহানগরীর সোনাডাঙ্গা সবুজবাগ এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মনোয়ার হোসেন টগর (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। গত ১ আগস্ট রাত সোয়া ৯টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত টগর ওই এলাকার বাসিন্দা জামাল হাওলাদারের ছেলে এবং পেশায় রংয়ের ঠিকাদার ছিলেন।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত সোয়া ৯টার দিকে তিনজন যুবক টগরের বাড়িতে আসে। তাদের সঙ্গে টগরের পূর্বপরিচয় ছিল। দরজা খোলার পর কথোপকথনের একপর্যায়ে একজন যুবক টগরের বুকের ডান পাশে ছুরিকাঘাত করে। টগর মাটিতে লুটিয়ে পড়লে তারা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার বিষয়ে সোনাডাঙ্গা থানার এসআই আব্দুল হাই জানান, ঘটনার সঙ্গে জড়িত তিনজনকেই শনাক্ত করা হয়েছে। তারা সবাই নিহতের পূর্বপরিচিত। খুব শিগগিরই অভিযুক্তদের গ্রেফতার করা হবে বলে তিনি জানান।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ হত্যার মোটিভ উদঘাটনে তদন্ত শুরু করেছে।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৫