চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

খুলনায় ওয়াকিটকি ও হ্যান্ডকাফসহ দুই ভুয়া পুলিশ গ্রেফতার

প্রকাশ : ৩১ জুলাই ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
খুলনায় ওয়াকিটকি ও হ্যান্ডকাফসহ দুই ভুয়া পুলিশ গ্রেফতার

খুলনার গগন বাবু রোডের একটি বাসা থেকে ওয়াকিটকি ও হ্যান্ডকাফসহ দুই ভুয়া পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩১ জুলাই) দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন—খুলনার বটিয়াঘাটা থানার মো. ইকবাল হোসেনের ছেলে শাহেদ হোসেন (৩৩), এবং চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মৃত তৈয়ব আলীর ছেলে জনি চৌধুরী (৪১)। বর্তমানে শাহেদ নগরীর গগন বাবু রোডের একটি বাসায় এবং জনি খুলনার খালিশপুরের ওয়ারলেস রোড নেভি গেটে বসবাস করছেন।

কেএমপির বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃতরা নিজেদের পুলিশ পরিচয়ে ওয়াকিটকি ও হ্যান্ডকাফ প্রদর্শন করে খুলনা শহর ও আশপাশের এলাকায় সাধারণ মানুষকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে অবৈধভাবে অর্থ আদায় করতেন।

অভিযানে তাদের কাছ থেকে একটি ওয়াকিটকি সেট এবং একটি স্টেইনলেস হ্যান্ডকাফ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় খুলনা সদর থানায় মামলা দায়ের হয়েছে। মামলার নম্বর: ৩৬।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

খুলনায় ওয়াকিটকি ও হ্যান্ডকাফসহ দুই ভুয়া পুলিশ গ্রেফতার

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৫

featured Image

খুলনার গগন বাবু রোডের একটি বাসা থেকে ওয়াকিটকি ও হ্যান্ডকাফসহ দুই ভুয়া পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩১ জুলাই) দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন—খুলনার বটিয়াঘাটা থানার মো. ইকবাল হোসেনের ছেলে শাহেদ হোসেন (৩৩), এবং চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মৃত তৈয়ব আলীর ছেলে জনি চৌধুরী (৪১)। বর্তমানে শাহেদ নগরীর গগন বাবু রোডের একটি বাসায় এবং জনি খুলনার খালিশপুরের ওয়ারলেস রোড নেভি গেটে বসবাস করছেন।

কেএমপির বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃতরা নিজেদের পুলিশ পরিচয়ে ওয়াকিটকি ও হ্যান্ডকাফ প্রদর্শন করে খুলনা শহর ও আশপাশের এলাকায় সাধারণ মানুষকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে অবৈধভাবে অর্থ আদায় করতেন।

অভিযানে তাদের কাছ থেকে একটি ওয়াকিটকি সেট এবং একটি স্টেইনলেস হ্যান্ডকাফ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় খুলনা সদর থানায় মামলা দায়ের হয়েছে। মামলার নম্বর: ৩৬।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত