চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

খানসামায় সাবেক ছাত্রলীগ নেতা আকবর গ্রেপ্তার

প্রকাশ : ০৭ মে ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
খানসামায় সাবেক ছাত্রলীগ নেতা আকবর গ্রেপ্তার

দিনাজপুরের খানসামা উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা আকবর আলীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ভূল্লীর বাজার ও নীলফামারী সংযোগস্থলে তার বোনের বাড়ি থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আকবর আলী আলোকঝাড়ী ইউনিয়নের পূর্ব বাসুলী এলাকার মৃত ফরজ আলীর ছেলে। তিনি ছাত্রলীগের উপজেলা পর্যায়ের একজন সাবেক নেতা ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৩ সালে চাঁদাবাজির এবং ২০১৪ সালে উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া মামলায় আকবর এজাহারনামীয় আসামি। এ বিষয়ে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান স্মৃতি বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক জানান, "চাঁদাবাজি ও ভাঙচুরের মামলায় এজাহারনামীয় আসামি আকবর আলীকে গ্রেপ্তার করে বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে।"

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

খানসামায় সাবেক ছাত্রলীগ নেতা আকবর গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৫

featured Image

দিনাজপুরের খানসামা উপজেলার সাবেক ছাত্রলীগ নেতা আকবর আলীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ভূল্লীর বাজার ও নীলফামারী সংযোগস্থলে তার বোনের বাড়ি থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত আকবর আলী আলোকঝাড়ী ইউনিয়নের পূর্ব বাসুলী এলাকার মৃত ফরজ আলীর ছেলে। তিনি ছাত্রলীগের উপজেলা পর্যায়ের একজন সাবেক নেতা ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৩ সালে চাঁদাবাজির এবং ২০১৪ সালে উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া মামলায় আকবর এজাহারনামীয় আসামি। এ বিষয়ে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান স্মৃতি বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) নজমূল হক জানান, "চাঁদাবাজি ও ভাঙচুরের মামলায় এজাহারনামীয় আসামি আকবর আলীকে গ্রেপ্তার করে বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে।"

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত