চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত আসাবুর বাহিনীর দুই সহযোগী আটক

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত আসাবুর বাহিনীর দুই সহযোগী আটক

বাগেরহাটের মোংলা উপজেলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর দুই সহযোগীকে আটক করা হয়েছে।

বুধবার (৬ আগস্ট) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক জানান, গোপন সূত্রে খবর পেয়ে তারা জানতে পারে আসাবুর দল শিবসা নদীর শরবতখালী এলাকায় ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। ওই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে মোংলা কোস্ট গার্ড সদস্যরা সেখানে অভিযান চালায়।

অভিযানে ডাকাতদের ধাওয়া করা হয়। ডাকাতরা পালানোর চেষ্টা করলে কোস্ট গার্ড সদস্যরা দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরবর্তীতে ঘটনাস্থল থেকে ৩টি একনালা বন্দুক, ১০ রাউন্ড তাজা গুলি, ৫ রাউন্ড ফাঁকা গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় মোঃ বাদশা গাজী (৪৫) ও মেহেদী হাসান (২৭) নামে দুজনকে, যারা খুলনার পাইকগাছা থানার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে আসাবুর দলের সঙ্গে ডাকাতি কর্মকাণ্ডে অস্ত্র, গোলাবারুদ এবং বিভিন্ন রসদ সরবরাহ করে সহযোগিতা করছিলেন।

আটককৃতদের বিরুদ্ধে এবং জব্দকৃত মালামালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ চলছে। কোস্ট গার্ড সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানায়।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত আসাবুর বাহিনীর দুই সহযোগী আটক

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৫

featured Image

বাগেরহাটের মোংলা উপজেলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর দুই সহযোগীকে আটক করা হয়েছে।

বুধবার (৬ আগস্ট) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক জানান, গোপন সূত্রে খবর পেয়ে তারা জানতে পারে আসাবুর দল শিবসা নদীর শরবতখালী এলাকায় ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। ওই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে মোংলা কোস্ট গার্ড সদস্যরা সেখানে অভিযান চালায়।

অভিযানে ডাকাতদের ধাওয়া করা হয়। ডাকাতরা পালানোর চেষ্টা করলে কোস্ট গার্ড সদস্যরা দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরবর্তীতে ঘটনাস্থল থেকে ৩টি একনালা বন্দুক, ১০ রাউন্ড তাজা গুলি, ৫ রাউন্ড ফাঁকা গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় মোঃ বাদশা গাজী (৪৫) ও মেহেদী হাসান (২৭) নামে দুজনকে, যারা খুলনার পাইকগাছা থানার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে আসাবুর দলের সঙ্গে ডাকাতি কর্মকাণ্ডে অস্ত্র, গোলাবারুদ এবং বিভিন্ন রসদ সরবরাহ করে সহযোগিতা করছিলেন।

আটককৃতদের বিরুদ্ধে এবং জব্দকৃত মালামালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ চলছে। কোস্ট গার্ড সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানায়।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত