চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

কুয়েটে আবাসিক হলের ওয়ার্ড বয়ের কাছ থেকে ১.৬ কেজি গাঁজা উদ্ধার

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
কুয়েটে আবাসিক হলের ওয়ার্ড বয়ের কাছ থেকে ১.৬ কেজি গাঁজা উদ্ধার

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আবাসিক হলের ডাইনিংয়ের এক ওয়ার্ড বয়ের কাছ থেকে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খানজাহানআলী হলের ডাইনিংয়ে অভিযান চালানো হয়। অভিযানে অংশ নেন দৌলতপুর থানার ওসি মীর আতাহার আলী, খানজাহানআলী থানার ওসি মো. কবীর হোসেন, এসআই ইশতিয়াক ও এসি আবুল বাশারের নেতৃত্বে পুলিশের একটি দল।

পুলিশ জানায়, আটক ওয়ার্ড বয় মিরাজের কাছ থেকে মোট ১২০টি প্লাস্টিকের প্যাকেটে থাকা গাঁজা উদ্ধার করা হয়। এর মধ্যে ৫০ গ্রামের ১৬ প্যাকেট এবং বাকি ৭০টি প্যাকেটে রয়েছে সাড়ে ১১ গ্রাম করে গাঁজা। মোট ওজন দাঁড়ায় ১ কেজি ৬০০ গ্রাম।

খানজাহানআলী থানার এসআই ইশতিয়াক জানান, মিরাজকে গ্রেপ্তার করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

কুয়েটে আবাসিক হলের ওয়ার্ড বয়ের কাছ থেকে ১.৬ কেজি গাঁজা উদ্ধার

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৫

featured Image

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আবাসিক হলের ডাইনিংয়ের এক ওয়ার্ড বয়ের কাছ থেকে ১ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খানজাহানআলী হলের ডাইনিংয়ে অভিযান চালানো হয়। অভিযানে অংশ নেন দৌলতপুর থানার ওসি মীর আতাহার আলী, খানজাহানআলী থানার ওসি মো. কবীর হোসেন, এসআই ইশতিয়াক ও এসি আবুল বাশারের নেতৃত্বে পুলিশের একটি দল।

পুলিশ জানায়, আটক ওয়ার্ড বয় মিরাজের কাছ থেকে মোট ১২০টি প্লাস্টিকের প্যাকেটে থাকা গাঁজা উদ্ধার করা হয়। এর মধ্যে ৫০ গ্রামের ১৬ প্যাকেট এবং বাকি ৭০টি প্যাকেটে রয়েছে সাড়ে ১১ গ্রাম করে গাঁজা। মোট ওজন দাঁড়ায় ১ কেজি ৬০০ গ্রাম।

খানজাহানআলী থানার এসআই ইশতিয়াক জানান, মিরাজকে গ্রেপ্তার করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত