জয়পুরহাটের কালাই উপজেলার পূর্বপাড়া গ্রামের দামপাড়া নামক একটি সরকারি পুকুরে মাছ ধরতে গিয়ে মনোয়ার হোসেন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করে রাতেই পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।
নিহত মনোয়ার হোসেন উপজেলার পূর্বপাড়া গ্রামের মৃত আফতাব আলীর ছেলে।
স্থানীয় সূত্র ও স্বজনদের বরাত দিয়ে কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন জানান, শুক্রবার সকাল ১০টার দিকে গ্রামের একটি সরকারি (খাস) পুকুরে কয়েকজনের সঙ্গে মাছ ধরতে নামেন মনোয়ার হোসেন। একপর্যায়ে সবাই উঠে গেলেও মনোয়ার পুকুরেই থেকে যান।
সন্ধ্যা ৬টার দিকে স্থানীয়রা পুকুরের এক কোণায় মনোয়ারের মরদেহ ভাসতে দেখে স্বজনদের খবর দেন। পরে পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে।
ওসি আরও জানান, এ ঘটনায় কারও বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি। স্বজন ও এলাকাবাসীর আপত্তির মুখে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয় পরিবারের কাছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৫