চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

কালাইয়ে শিক্ষক দম্পতির বাড়িতে অস্ত্রধারীদের দুর্ধর্ষ ডাকাতি

প্রকাশ : ১০ আগস্ট ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
কালাইয়ে শিক্ষক দম্পতির বাড়িতে অস্ত্রধারীদের দুর্ধর্ষ ডাকাতি

জয়পুরহাটের কালাইয়ে এক শিক্ষক দম্পতির বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার (১০ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে পৌরসভার তালুকদারপাড়া মহল্লায় ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নাফসি তালুকদার ও ক্ষেতলাল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা তাজমিনা তালুকদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৮ জনের একদল অস্ত্রধারী ডাকাত জানালার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে। তারা প্রথমেই পরিবারের সদস্যদের হাত, পা ও মুখ বেঁধে ফেলে। এরপর ঘরের প্রতিটি কক্ষ তছনছ করে নগদ দেড় লাখ টাকা ও প্রায় ১৫ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

শিক্ষক নাফসি তালুকদার জানান, অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রী-সন্তানসহ তাকে একঘরে আটকে রাখা হয়। প্রায় এক ঘণ্টা ধরে ডাকাতরা লুটপাট চালিয়ে ভোরে চলে যায়।

এ ঘটনায় খবর পেয়ে এএসপি সার্কেল ও কালাই থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

কালাইয়ে শিক্ষক দম্পতির বাড়িতে অস্ত্রধারীদের দুর্ধর্ষ ডাকাতি

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৫

featured Image

জয়পুরহাটের কালাইয়ে এক শিক্ষক দম্পতির বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার (১০ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে পৌরসভার তালুকদারপাড়া মহল্লায় ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নাফসি তালুকদার ও ক্ষেতলাল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা তাজমিনা তালুকদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৮ জনের একদল অস্ত্রধারী ডাকাত জানালার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে। তারা প্রথমেই পরিবারের সদস্যদের হাত, পা ও মুখ বেঁধে ফেলে। এরপর ঘরের প্রতিটি কক্ষ তছনছ করে নগদ দেড় লাখ টাকা ও প্রায় ১৫ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।

শিক্ষক নাফসি তালুকদার জানান, অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রী-সন্তানসহ তাকে একঘরে আটকে রাখা হয়। প্রায় এক ঘণ্টা ধরে ডাকাতরা লুটপাট চালিয়ে ভোরে চলে যায়।

এ ঘটনায় খবর পেয়ে এএসপি সার্কেল ও কালাই থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত