চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

কালাইয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ষাঁড় বিতরণ

প্রকাশ : ১৭ মে ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
কালাইয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ষাঁড় বিতরণ

জয়পুরহাটের কালাই উপজেলায় অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বাড়ন্ত ষাঁড় বিতরণ করেছে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর। শনিবার (১৭ মে) সকালে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে "সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প"-এর আওতায় নির্বাচিত সুফলভোগীদের মাঝে ষাঁড় বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান। তিনি সুফলভোগীদের উদ্দেশে গবাদি পশু পালনের সঠিক পদ্ধতি ও যত্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুণ চন্দ্র রায়। এছাড়া প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনিরুজ্জামান, দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

কালাইয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ষাঁড় বিতরণ

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৫

featured Image

জয়পুরহাটের কালাই উপজেলায় অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বাড়ন্ত ষাঁড় বিতরণ করেছে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর। শনিবার (১৭ মে) সকালে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে "সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প"-এর আওতায় নির্বাচিত সুফলভোগীদের মাঝে ষাঁড় বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান। তিনি সুফলভোগীদের উদ্দেশে গবাদি পশু পালনের সঠিক পদ্ধতি ও যত্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অরুণ চন্দ্র রায়। এছাড়া প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনিরুজ্জামান, দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত