চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

কালাইয়ে ইমারত নির্মাণ শ্রমিকদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশ : ১৭ মে ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
কালাইয়ে ইমারত নির্মাণ শ্রমিকদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

জয়পুরহাট জেলার কালাই উপজেলার পুনট ইউনিয়নে ইমারত নির্মাণ শ্রমিকদের উদ্যোগে এক আলোচনা সভা ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ১৬ মে ২০২৫, শুক্রবার বিকেল ৪টায় পুনট দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এ সভায় “এক হও, এক হও” প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রমিকদের মধ্যে ঐক্য, সচেতনতা ও সংগঠনের ভিত্তি শক্তিশালী করার আহ্বান জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন রাব্বিউল হাসান রাব্বি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইব্রাহিম হোসেন, আহ্বায়ক, কালাই থানা বিএনপি ও পুনট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। তিনি বলেন, “পুনট ইউনিয়নের সকল নির্মাণ শ্রমিক যেন ঐক্যবদ্ধ থাকে এবং সংগঠনটি সুষ্ঠুভাবে পরিচালিত হয়। সে লক্ষ্যে আমি ব্যক্তিগতভাবে সবসময় পাশে থাকব।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-পুনট ইউনিয়ন বিএনপি’র সিনিয়র আহ্বায়ক মোঃ আনিসুর রহমান, আহ্বায়ক মোঃ শাহিনুর ইসলাম, কালাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ কামরুজ্জামান তালুকদার হিরো, যুগ্ম আহ্বায়ক মোঃ আঃ মান্নান ও মোঃ শামীম।

সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নির্মাণ শ্রমিকরা অংশগ্রহণ করেন। তারা তাদের মতামত ও অভিজ্ঞতা শেয়ার করেন এবং সংগঠনের উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভাটি এক প্রাণবন্ত মিলনমেলায় রূপ নেয়, যা শ্রমিকদের অধিকার, মর্যাদা এবং সংগঠিত প্রয়াসের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

কালাইয়ে ইমারত নির্মাণ শ্রমিকদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৫

featured Image

জয়পুরহাট জেলার কালাই উপজেলার পুনট ইউনিয়নে ইমারত নির্মাণ শ্রমিকদের উদ্যোগে এক আলোচনা সভা ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ১৬ মে ২০২৫, শুক্রবার বিকেল ৪টায় পুনট দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত এ সভায় “এক হও, এক হও” প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রমিকদের মধ্যে ঐক্য, সচেতনতা ও সংগঠনের ভিত্তি শক্তিশালী করার আহ্বান জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন রাব্বিউল হাসান রাব্বি।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইব্রাহিম হোসেন, আহ্বায়ক, কালাই থানা বিএনপি ও পুনট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। তিনি বলেন, “পুনট ইউনিয়নের সকল নির্মাণ শ্রমিক যেন ঐক্যবদ্ধ থাকে এবং সংগঠনটি সুষ্ঠুভাবে পরিচালিত হয়। সে লক্ষ্যে আমি ব্যক্তিগতভাবে সবসময় পাশে থাকব।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-পুনট ইউনিয়ন বিএনপি’র সিনিয়র আহ্বায়ক মোঃ আনিসুর রহমান, আহ্বায়ক মোঃ শাহিনুর ইসলাম, কালাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ কামরুজ্জামান তালুকদার হিরো, যুগ্ম আহ্বায়ক মোঃ আঃ মান্নান ও মোঃ শামীম।

সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নির্মাণ শ্রমিকরা অংশগ্রহণ করেন। তারা তাদের মতামত ও অভিজ্ঞতা শেয়ার করেন এবং সংগঠনের উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভাটি এক প্রাণবন্ত মিলনমেলায় রূপ নেয়, যা শ্রমিকদের অধিকার, মর্যাদা এবং সংগঠিত প্রয়াসের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত