মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

আর্কাইভ

এবার আরেক অভিনেতার বিরুদ্ধে পরকীয়া ও স্ত্রী নির্যাতনের অভিযোগ

প্রকাশ : ০২ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
এবার আরেক অভিনেতার বিরুদ্ধে পরকীয়া ও স্ত্রী নির্যাতনের অভিযোগ
ছোট পর্দার অভিনেতা আফজাল সুজনের বিরুদ্ধে পরকীয়া ও নির্যাতনের অভিযোগ তুলেছেন তার স্ত্রী জান্নাত দীপ্তি। স্বামীর বিরুদ্ধে মাদকাসক্তি ও শারীরিক নির্যাতনের গুরুতর অভিযোগ এনেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামীর অন্ধকার জীবনের নানা দিক ও ব্যক্তিগত কথোপকথনের স্ক্রিনশট ফাঁস করে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন তিনি। জান্নাত দীপ্তির দাবি, আফজাল সুজন বর্তমানে মডেল সুমাইয়া খন্দকার তৃষ্ণার সঙ্গে পরকীয়ায় লিপ্ত। প্রমাণ হিসেবে তিনি তাদের মধ্যকার বেশ কিছু অশালীন কথোপকথন ও আপত্তিকর ছবির স্ক্রিনশট জনসমক্ষে এনেছেন। একই সঙ্গে নিজের শরীরে আঘাতের চিহ্ন সংবলিত ছবি পোস্ট করে তিনি অভিযোগ করেন, দীর্ঘ ছয় বছরের সংসার জীবনে তাকে প্রতিনিয়ত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে। এমনকি তার অসুস্থ বাবার সামনে এবং নিজের বাড়িতেও সুজন তাকে মারধর করতেন বলে জানান তিনি। অভিযোগের তালিকায় আরও উঠে এসেছে সুজনের মাদকাসক্তির বিষয়টি। দীপ্তি বলেন, তার চোখের সামনেই সুজন মদ ও গাঁজাসহ বিভিন্ন নেশায় ডুবে থাকতেন। চরম অমানবিকতার চিত্র তুলে ধরে তিনি বলেন, যখন তিনি গর্ভবতী ছিলেন, তখন সুজন অন্য এক নারীর সঙ্গে প্রায় ৪-৫ মাস লিভইন সম্পর্কে ছিলেন। বাচ্চার ভবিষ্যতের কথা চিন্তা করে এতদিন চুপ থাকলেও, বর্তমানে সুজনের পক্ষ থেকে আসা মিথ্যা অপবাদ সহ্য করতে না পেরে তিনি মুখ খুলতে বাধ্য হয়েছেন। বর্তমানে আফজাল সুজন উল্টো তার স্ত্রীর বিরুদ্ধে টাকার লোভে সংসার ছাড়ার অভিযোগ তুলছেন। এর প্রতিবাদে দীপ্তি প্রশ্ন তুলেছেন, একজন জালিমের ঘর ছেড়ে শান্তিতে বাঁচার চেষ্টা করা কি চরিত্রের দোষ? তিনি আক্ষেপ করে বলেন, আত্মহত্যা করলেই কি সমাজ তাকে ভালো বলত? জানা গেছে, দীপ্তি বিচ্ছেদ চাইলেও মিডিয়াতে নিজের ভাবমূর্তি নষ্ট হওয়ার ভয়ে সুজন তাকে তালাক দিচ্ছেন না, আবার তাকে স্ত্রীর সামাজিক স্বীকৃতি বা মর্যাদাও প্রদান করেননি। এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা আফজাল সুজন। অভিযোগের বিষয়ে অভিনেতা আফজাল সুজনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এসব বিষয় নিয়ে এখন কিছু বলতে চাই না। এ বিষয়ে আমি নিজেই সবার সঙ্গে কথা বলব, ওইটুকু পর্যন্ত সময় আমাকে দিন। আপনারা এক পাশ থেকে শুনেছেন, এ বিষয়ে আমারও বলার আছে, ‌আমি এইটার জন্য একটু সময় চাচ্ছি। এমন একটা সময়ের মধ্যে আছি, কিছু বলার মতো পরিস্থিতি নেই। এ বিষয়ে মডেল তৃষ্ণাকে কয়েকবার কল দেওয়া হলেও তিনি কল রিসিভ করেননি। এ সময়ের তরুণ অভিনেতা আফজাল সুজন। ২০১৮ সালে তার ক্যারিয়ার শুরু হয়েছিল ঈগল মিউজিক ব্যানারে। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। বর্তমানে এই অভিনেতা নিয়মিত নাটকে অভিনয় করছেন।

চেকপোস্ট

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

এবার আরেক অভিনেতার বিরুদ্ধে পরকীয়া ও স্ত্রী নির্যাতনের অভিযোগ

প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত