চেক পোস্ট

মূল পাতা

সারাদেশ

একদিনের ব্যবধানে খুমেকে করোনায় দুই জনের মৃত্যু

প্রকাশ : ৩১ জুলাই ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
একদিনের ব্যবধানে খুমেকে করোনায় দুই জনের মৃত্যু

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে একদিনের ব্যবধানে করোনা আক্রান্ত হয়ে দুই রোগীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মো. রকমান (২৫) নামে এক যুবক মারা যান। এর আগের দিন, বুধবার (৩০ জুলাই) সকালে একই ইউনিটের আইসিইউতে রতিকান্ত ডাকুয়া (৮৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়।

খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ও করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. খান আহমেদ ইশতিয়াক জানান, বুধবার রাত ১১টা ৩০ মিনিটে মো. রকমান হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটে করোনা ইউনিটের রেড জোনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। রকমান খুলনা মহানগরীর হরিনটানা থানার রায়েরমহল এলাকার বাসিন্দা মো. আনোয়ার হোসেনের ছেলে।

ডা. ইশতিয়াক আরও জানান, চলতি বছরে এ নিয়ে খুমেক হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মোট ৪ জনের মৃত্যু হয়েছে।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

একদিনের ব্যবধানে খুমেকে করোনায় দুই জনের মৃত্যু

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৫

featured Image

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে একদিনের ব্যবধানে করোনা আক্রান্ত হয়ে দুই রোগীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মো. রকমান (২৫) নামে এক যুবক মারা যান। এর আগের দিন, বুধবার (৩০ জুলাই) সকালে একই ইউনিটের আইসিইউতে রতিকান্ত ডাকুয়া (৮৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়।

খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ও করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. খান আহমেদ ইশতিয়াক জানান, বুধবার রাত ১১টা ৩০ মিনিটে মো. রকমান হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটে করোনা ইউনিটের রেড জোনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। রকমান খুলনা মহানগরীর হরিনটানা থানার রায়েরমহল এলাকার বাসিন্দা মো. আনোয়ার হোসেনের ছেলে।

ডা. ইশতিয়াক আরও জানান, চলতি বছরে এ নিয়ে খুমেক হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মোট ৪ জনের মৃত্যু হয়েছে।

চেক পোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত