ইসলামাবাদ এ কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনে।
পাকিস্তানে নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স নাটালি বেকার-এর সঙ্গে বৈঠক করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি।
আলজাজিরা-এর তথ্য অনুযায়ী, বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি এবং ইরান ও যুক্তরাষ্ট্র-এর মধ্যে সম্ভাব্য দ্বিতীয় দফা শান্তি আলোচনার প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।
পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর পক্ষ থেকে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর উদ্যোগকে স্বাগত জানান মহসিন নকভি।
তিনি বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখা জরুরি। আলোচনার মাধ্যমে সংকটের স্থায়ী সমাধান সম্ভব বলেও তিনি আশা প্রকাশ করেন।
এ সময় তিনি আরও জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান অসীম মুনির ব্যক্তিগতভাবে এই সংকট সমাধানে কাজ করছেন।
পাকিস্তান বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখছে এবং একটি ফলপ্রসূ শান্তি আলোচনার পরিবেশ তৈরিতে কাজ করছে বলে জানানো হয়।

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬