চেক পোস্ট

মূল পাতা

আইন আদালত

অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন

প্রকাশ : ১৪ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন
রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে সুপ্রিম কোর্টের দীর্ঘ অবকাশকালীন সময়ে আপিল বিভাগের মামলাসংক্রান্ত জরুরি বিষয়াদি নিষ্পত্তির জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিচারপতিদের সমন্বয়ে দুটি পৃথক চেম্বার কোর্ট গঠন করেছেন প্রধান বিচারপতি। আগামী ১৫ মার্চ হতে ১৬ এপ্রিল পর্যন্ত সুপ্রিম কোর্টের নিয়মিত কার্যক্রমের এই অবকাশ কালে নাগরিক ও বিচারপ্রার্থীদের জরুরি আইনি সেবা নিশ্চিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। গত ১২ মার্চ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অবকাশকালীন সময়ে নির্দিষ্ট তারিখে বেলা ১১টা থেকে ভার্চ্যুয়াল বা শারীরিক উপস্থিতিতে (বিজ্ঞপ্তি অনুযায়ী) আপিল বিভাগের চেম্বার কোর্টে জরুরি মামলাগুলোর শুনানি অনুষ্ঠিত হবে। এর ফলে দীর্ঘ ছুটিতেও অত্যন্ত গুরুত্বপূর্ণ আইনি জটিলতা বা স্থগিতাদেশ সংক্রান্ত আবেদনগুলো নিষ্পত্তির পথ খোলা রইল। সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রথম পর্যায়ে দায়িত্ব পালন করবেন বিচারপতি এস এম এমদাদুল হক। তিনি চলতি মার্চ মাসের ১৫, ১৬, ৩০ এবং ৩১ তারিখে বেলা ১১টা থেকে আপিল বিভাগের চেম্বার কোর্টে জরুরি বিষয়াদির শুনানি গ্রহণ করবেন। দ্বিতীয় পর্যায়ে এপ্রিল মাসে দায়িত্ব পালন করবেন বিচারপতি মো. রেজাউল হক। তিনি আগামী ৭, ৮, ১৫ এবং ১৬ এপ্রিল বেলা ১১টা থেকে আপিল বিভাগের চেম্বার কোর্টে বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন। উল্লেখ্য, ছুটির সময় উচ্চ আদালতের নিয়মিত বেঞ্চগুলো না বসলেও চেম্বার জজরা বিশেষ ক্ষমতাবলে জরুরি বিষয়ে অন্তর্বর্তীকালীন আদেশ প্রদানের এখতিয়ার রাখেন।

চেক পোস্ট

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন

প্রকাশের তারিখ : ১৪ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেক পোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত