বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

শত শত শিক্ষক শোকজ

​পাবনায় ৩৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে শোকজ

ছবি : চেকপোস্ট

পাবনা জেলার ৩৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা এবং দায়িত্ব পালনে ত্রুটি বা অবহেলার অভিযোগের ভিত্তিতে বিভিন্ন উপজেলার বিদ্যালয়ের শিক্ষকদের এ নোটিশ দেওয়া হয়েছে।

জেলার ৯টি উপজেলার মোট ৩৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এই শোকজের আওতায় এসেছে।

উপজেলাভিত্তিক শোকজপ্রাপ্ত বিদ্যালয়ের সংখ্যা—

সাঁথিয়া: ৭৪টি

আটঘোরিয়া: ৫৯টি

পাবনা সদর: ৫৪টি

বেড়া: ৫০টি

চাটমোহর: ৪৮টি

সুজানগর: ৪১টি

ঈশ্বরদী: ২৩টি

ভাঙুড়া: ১১টি

ফরিদপুর: ৭টি

নোটিশে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকদের লিখিত জবাব জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিতে বলা হয়েছে।

এ ঘটনায় পাবনার শিক্ষা অঙ্গনে ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, প্রশাসনিক শৃঙ্খলা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Image

#প্রাথমিকশিক্ষা #পাবনা #শিক্ষকশোকজ

চেকপোস্ট

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

​পাবনায় ৩৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে শোকজ

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

পাবনা জেলার ৩৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা এবং দায়িত্ব পালনে ত্রুটি বা অবহেলার অভিযোগের ভিত্তিতে বিভিন্ন উপজেলার বিদ্যালয়ের শিক্ষকদের এ নোটিশ দেওয়া হয়েছে।

জেলার ৯টি উপজেলার মোট ৩৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এই শোকজের আওতায় এসেছে।

উপজেলাভিত্তিক শোকজপ্রাপ্ত বিদ্যালয়ের সংখ্যা—

সাঁথিয়া: ৭৪টি

আটঘোরিয়া: ৫৯টি

পাবনা সদর: ৫৪টি

বেড়া: ৫০টি

চাটমোহর: ৪৮টি

সুজানগর: ৪১টি

ঈশ্বরদী: ২৩টি

ভাঙুড়া: ১১টি

ফরিদপুর: ৭টি

নোটিশে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকদের লিখিত জবাব জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিতে বলা হয়েছে।

এ ঘটনায় পাবনার শিক্ষা অঙ্গনে ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, প্রশাসনিক শৃঙ্খলা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত