সোমবার, ১৫ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

দ্রুত উন্নয়নের দাবি শিক্ষক-শিক্ষার্থী

৫৫ বছরেও উন্নয়ন নেই! অবহেলায় হয়বৎপুর তৌকাঠি দাখিল মাদ্রাসা

ছবি : চেকপোস্ট

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ৩নং কুলকাঠি ইউনিয়নের তৌকাঠি গ্রামের ঐতিহ্যবাহী হয়বৎপুর তৌকাঠি দাখিল মাদ্রাসা ১৯৭১ সালে প্রতিষ্ঠিত হলেও দীর্ঘ ৫৫ বছরেও কাঙ্ক্ষিত উন্নয়নের মুখ দেখেনি।

প্রতিষ্ঠানটি ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের শিক্ষার আলো ছড়িয়ে আসছে। তবে অবকাঠামোগত দুর্বলতা, আধুনিক শিক্ষা উপকরণের অভাব এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধার ঘাটতি এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়দের অভিযোগ, স্বাধীনতার পর বিভিন্ন সরকার ক্ষমতায় এলেও মাদ্রাসাটির সার্বিক উন্নয়নে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে পুরোনো ভবন, শ্রেণিকক্ষ সংকট ও মৌলিক সুবিধার অভাব নিয়েই চলছে শিক্ষা কার্যক্রম।

জানা যায়, এই প্রতিষ্ঠান থেকে হাজারো শিক্ষার্থী পড়াশোনা করে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবদান রাখলেও, উন্নয়নের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলেনি। বর্ষা মৌসুমে ভবনে পানি চুইয়ে পড়া এবং খেলার মাঠের বেহাল অবস্থায় শিক্ষার্থীদের ভোগান্তি আরও বেড়ে যায়।

বর্তমানে মাদ্রাসাটিতে আধুনিক ল্যাব, পর্যাপ্ত আসবাবপত্র, নতুন ভবন এবং ডিজিটাল শিক্ষার সুবিধা না থাকায় শিক্ষার পরিবেশ বাধাগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

মাদ্রাসা সংশ্লিষ্টদের দাবি, দ্রুত একটি নতুন একাডেমিক ভবন, সীমানা প্রাচীর, খেলার মাঠ উন্নয়ন এবং আধুনিক শিক্ষা উপকরণ নিশ্চিত করা এখন সময়ের দাবি।

এ বিষয়ে মাদ্রাসার সুপার মাওলানা মো. ছাইদুর রহমান বলেন, বিগত সময়ে একাধিকবার উন্নয়নের আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো অগ্রগতি হয়নি।

সহ সুপার মাওলানা মো. আব্দুল কুদ্দুস জানান, বর্তমান জনপ্রতিনিধিরা ভবন উন্নয়নের আশ্বাস দিলেও দ্রুত বাস্তবায়ন প্রয়োজন।

স্থানীয় সচেতন মহল সংশ্লিষ্ট মন্ত্রণালয়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এবং জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন দীর্ঘদিনের অবহেলিত এই শিক্ষা প্রতিষ্ঠানকে দ্রুত উন্নয়নের মূলধারায় আনার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক।

Image

#নলছিটি #ঝালকাঠি #দাখিলমাদ্রাসা

চেকপোস্ট

সোমবার, ১৫ জুন ২০২৬

৫৫ বছরেও উন্নয়ন নেই! অবহেলায় হয়বৎপুর তৌকাঠি দাখিল মাদ্রাসা

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত