বুধবার, ২১ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

৪৯তম বিসিএসে বাদ পড়া ৪০ জনের নিয়োগের প্রজ্ঞাপন জারি

৪৯তম বিশেষ বিসিএসের (শিক্ষা) মাধ্যমে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে বাদ পড়া ৪০ জনের নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।এর আগে ১ অক্টোবর সচিবালয়ে এ বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছিলেন, ৪৯তম বিসিএসের বিশেষ শিক্ষা ক্যাডারে প্রজ্ঞাপন থেকে বাদ পড়া প্রার্থীদের মধ্যে ৪৬ জনের গেজেট সোমবার প্রকাশ করা হবে।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) থেকে মোট ৬৬৫ জনকে উত্তীর্ণ করা হয়েছিল। এর মধ্যে আটজন মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় নিয়োগের জন্য থাকেন ৬৫৭ জন।তিনি আরও বলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো প্রার্থীর প্রতি বৈষম্য করা হয়নি। নিয়োগের প্রজ্ঞাপন কয়েক ধাপে জারি করা হচ্ছে।স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কারও বিরুদ্ধে গুরুতর অপরাধের অভিযোগ থাকলে পুলিশ ভেরিফিকেশনের পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে। তবে রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে বৈষম্যের শিকার করা হবে না বলেও তিনি স্পষ্ট করেন। এদিকে ৪৯তম বিশেষ বিসিএসের বাদ পড়া প্রার্থীদের নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশের ফলে সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ফিরেছে।

৪৯তম বিসিএসে বাদ পড়া ৪০ জনের নিয়োগের প্রজ্ঞাপন জারি