মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

আরও সতর্কতা আবহাওয়া অধিদপ্তরের

১ ঘণ্টার বৃষ্টিতেই ডুবল চট্টগ্রাম নগর

১ ঘণ্টার বৃষ্টিতেই ডুবল চট্টগ্রাম নগর
ছবি: সংগৃহীত

মাত্র এক ঘণ্টার টানা বৃষ্টিতেই আবারও পানির নিচে তলিয়ে গেছে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকা। কোথাও হাঁটু, কোথাও কোমরসমান পানি জমে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী।

শনিবার (২ মে) বিকেল চারটার দিকে শুরু হওয়া ভারী বর্ষণে নগরীর কাতালগঞ্জ, প্রবর্তক মোড়, রহমতগঞ্জ ও আগ্রাবাদসহ নিচু এলাকাগুলো দ্রুত জলাবদ্ধতায় ডুবে যায়।

পানি জমে যাওয়ায় রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। ভোগান্তিতে পড়েন পথচারীরা। অনেকেই কাকভেজা অবস্থায় গন্তব্যে পৌঁছান, আবার গণপরিবহনে দিতে হয়েছে বাড়তি ভাড়াও।

বৃষ্টির আগে দুপুর থেকেই আকাশ কালো মেঘে ঢেকে যায়। হঠাৎ অন্ধকারাচ্ছন্ন আবহ তৈরি হয়ে পরে টানা প্রায় এক ঘণ্টার ভারী বর্ষণে নগরজুড়ে তৈরি হয় জলাবদ্ধতা।

নগরীর প্রবর্তক এলাকার এক চাকরিজীবী জানান, এই এলাকায় প্রতিদিন হাজারো রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। কিন্তু সামান্য বৃষ্টিতেই পানি জমে যাওয়ায় তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আগামী ৪৮ ঘণ্টায় ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে। এতে সাময়িক জলাবদ্ধতা এবং পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও রয়েছে।

নগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে সরকার ১৯ সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করেছে। এতে সিটি মেয়রকে আহ্বায়ক এবং সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে সদস্য সচিব করা হয়েছে।

তবে বাস্তব চিত্রে তেমন পরিবর্তন না আসায় নগরবাসীর মধ্যে ক্ষোভ বাড়ছে। সামান্য বৃষ্টিতেই বারবার জলাবদ্ধতায় ডুবে যাওয়ায় দ্রুত কার্যকর সমাধানের দাবি জানিয়েছেন তারা।

#চট্টগ্রাম #জলাবদ্ধতা #বৃষ্টি_দুর্ভোগ

চেকপোস্ট

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

১ ঘণ্টার বৃষ্টিতেই ডুবল চট্টগ্রাম নগর

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত