শনিবার, ৩০ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

স্বাস্থ্য

একদিনে আক্রান্ত ১,০৮৬ জন

হামে আরও ৮ শিশুর মৃত্যু, উদ্বেগ বাড়ছে দেশজুড়ে

ছবি: সংগৃহীত

দেশে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৬ জন।

শনিবার (৩০ মে) স্বাস্থ্য অধিদপ্তর -এর হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৩ জন শিশু সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ হাজার ৬১২ জনে।

এদিকে, গত একদিনে ৫৩ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট নিশ্চিত হামরোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৯৯৬ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫ হাজার ৭০৫ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫২ হাজার ৫০ জন।

প্রতিবেদনে আরও জানানো হয়, এ পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৪৯৩ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগে প্রাণ হারিয়েছেন ৯০ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা হাম প্রতিরোধে শিশুদের সময়মতো টিকাদান, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্বারোপ করছেন।

#স্বাস্থ্য_সতর্কতা #শিশুস্বাস্থ্য #হাম_প্রকোপ

চেকপোস্ট

শনিবার, ৩০ মে ২০২৬

হামে আরও ৮ শিশুর মৃত্যু, উদ্বেগ বাড়ছে দেশজুড়ে

প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬

featured Image

দেশে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৬ জন।

শনিবার (৩০ মে) স্বাস্থ্য অধিদপ্তর -এর হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৩৩ জন শিশু সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হামরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ হাজার ৬১২ জনে।

এদিকে, গত একদিনে ৫৩ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট নিশ্চিত হামরোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৯৯৬ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫ হাজার ৭০৫ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫২ হাজার ৫০ জন।

প্রতিবেদনে আরও জানানো হয়, এ পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৪৯৩ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, পরীক্ষায় নিশ্চিত হওয়া হাম রোগে প্রাণ হারিয়েছেন ৯০ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা হাম প্রতিরোধে শিশুদের সময়মতো টিকাদান, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্বারোপ করছেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত