বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

সতর্কবার্তা উপেক্ষার পর জাস্ক দ্বীপের কাছে হামলা

হরমুজ প্রণালিতে উত্তেজনা, যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালির নিকটবর্তী এলাকায় যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সতর্কবার্তা উপেক্ষা করার পর এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স।

প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালি অতিক্রমের সময় ইসলামি রেভল্যুশনারি গার্ড কোর আইআরজিসি ওই মার্কিন যুদ্ধজাহাজকে থামার নির্দেশ দেয়। নির্দেশ অমান্য করলে জাস্ক দ্বীপের কাছে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যা জাহাজে আঘাত হানে।

এ ঘটনার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজ উদ্ধারে সোমবার থেকে প্রজেক্ট ফ্রিডম শুরু করা হবে। এই অভিযানে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম প্রায় ১৫ হাজার সেনা, শতাধিক যুদ্ধবিমান, ড্রোন ও নৌযান ব্যবহার করবে বলে জানানো হয়েছে।

ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের নৌবাহিনী কঠোর সতর্কবার্তার মাধ্যমে মার্কিন যুদ্ধজাহাজগুলোকে প্রণালিতে প্রবেশে বাধা দিয়েছে। আইআরজিসি বলেছে, নিয়ম লঙ্ঘনকারী জাহাজকে প্রয়োজনে বলপ্রয়োগ করে থামানো হবে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি ঘিরে এই সাম্প্রতিক উত্তেজনা মধ্যপ্রাচ্যের সামরিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। যুক্তরাষ্ট্রইরান-এর মধ্যে চলমান উত্তেজনা নতুন সংঘাতের শঙ্কা বাড়াচ্ছে।

#হরমুজ_প্রণালি #যুক্তরাষ্ট্র_ইরান_সংঘাত #মধ্যপ্রাচ্য_উত্তেজনা

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

হরমুজ প্রণালিতে উত্তেজনা, যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

হরমুজ প্রণালির নিকটবর্তী এলাকায় যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সতর্কবার্তা উপেক্ষা করার পর এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফার্স।

প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালি অতিক্রমের সময় ইসলামি রেভল্যুশনারি গার্ড কোর আইআরজিসি ওই মার্কিন যুদ্ধজাহাজকে থামার নির্দেশ দেয়। নির্দেশ অমান্য করলে জাস্ক দ্বীপের কাছে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, যা জাহাজে আঘাত হানে।

এ ঘটনার সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজ উদ্ধারে সোমবার থেকে প্রজেক্ট ফ্রিডম শুরু করা হবে। এই অভিযানে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম প্রায় ১৫ হাজার সেনা, শতাধিক যুদ্ধবিমান, ড্রোন ও নৌযান ব্যবহার করবে বলে জানানো হয়েছে।

ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের নৌবাহিনী কঠোর সতর্কবার্তার মাধ্যমে মার্কিন যুদ্ধজাহাজগুলোকে প্রণালিতে প্রবেশে বাধা দিয়েছে। আইআরজিসি বলেছে, নিয়ম লঙ্ঘনকারী জাহাজকে প্রয়োজনে বলপ্রয়োগ করে থামানো হবে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি ঘিরে এই সাম্প্রতিক উত্তেজনা মধ্যপ্রাচ্যের সামরিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। যুক্তরাষ্ট্রইরান-এর মধ্যে চলমান উত্তেজনা নতুন সংঘাতের শঙ্কা বাড়াচ্ছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত