শনিবার, ২৩ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

হবিগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, প্রভাবশালীদের বিরুদ্ধে ধামাচাপার চেষ্টা

ছবি: প্রতিকী

হবিগঞ্জ সদর উপজেলার দুর্লভপুর গ্রামে মাত্র চার বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের গুরুতর অভিযোগ উঠেছে। বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটি হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ন্যক্কারজনক এই ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসা করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে একটি প্রভাবশালী মহল, এমন অভিযোগও উঠেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নির্যাতনের শিকার শিশুটির বাবা জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে প্রবাসে রয়েছেন। শিশুটি তার মায়ের সঙ্গেই গ্রামের বাড়িতে বসবাস করে। গত শনিবার বিকেলে প্রতিদিনের মতো বাড়ির আশপাশে খেলাধুলা করছিল সে। অভিযোগ রয়েছে, এ সময় গ্রামেরই এক যুবক কৌশলে শিশুটিকে একটি নির্জন স্থানে নিয়ে যায় এবং পাশবিক নির্যাতন চালায়।

পরবর্তীতে শিশুটির অস্বাভাবিক আচরণ ও শারীরিক অবস্থার পরিবর্তন দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। একপর্যায়ে শিশুটি অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালের চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে শিশুটির চিকিৎসা চলছে।

এদিকে, ধর্ষণের মতো এই জঘন্য অপরাধের খবর এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। অভিযোগ উঠেছে, একটি প্রভাবশালী মহল অভিযুক্ত যুবককে রক্ষার্থে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করার জোর চেষ্টা চালাচ্ছে। ঘটনাটি আড়াল করতে শিশুটির পরিবারকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে। তবে কোনো চাপের কাছে মাথা নত না করে এই অমানবিক ঘটনার সুষ্ঠু ও কঠোর বিচার দাবি করেছেন শিশুটির স্বজনরা।

খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ দ্রুত হাসপাতালে ছুটে যায়। পুলিশ শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে এবং ঘটনার প্রাথমিক তথ্য সংগ্রহ করে।

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ হাসপাতালে গিয়ে পরিবারের জবানবন্দি গ্রহণ করেছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চেকপোস্ট

শনিবার, ২৩ মে ২০২৬

হবিগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, প্রভাবশালীদের বিরুদ্ধে ধামাচাপার চেষ্টা

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত