মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

পিকআপ জব্দ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা

হবিগঞ্জে র‌্যাবের অভিযানে ৫৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

গ্রেফতার ব্যক্তি হলেন মো. আনোয়ার হোসেন। ছবি : চেকপোস্ট

হবিগঞ্জের মাধবপুরে র‌্যাব-৯ এর অভিযানে ৫৯ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়।

র‌্যাব-৯ সূত্রে জানা যায়, বুধবার (২৪ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের বেলঘর বাসস্ট্যান্ড ব্রিজের ওপর একটি চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় একটি নীল ও হলুদ রঙের পিকআপকে থামানোর সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করেন। পরে র‌্যাব সদস্যরা তাকে আটক করেন।

আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে তিনি তার হেফাজতে মাদক থাকার কথা স্বীকার করেন। পরে পিকআপের পেছনে থাকা পাঁচটি বস্তা তল্লাশি করে স্কচ টেপে মোড়ানো অবস্থায় ৫৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তি হলেন মো. আনোয়ার হোসেন (৩৯)। তিনি রংপুর জেলার বাসিন্দা বলে জানিয়েছে র‌্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, সিলেট সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন।

র‌্যাব জানায়, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে তাকে এবং জব্দকৃত আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৯ আরও জানিয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Image

#মাধবপুর #গাঁজা_উদ্ধার #র‍্যাব৯

চেকপোস্ট

মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

হবিগঞ্জে র‌্যাবের অভিযানে ৫৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

হবিগঞ্জের মাধবপুরে র‌্যাব-৯ এর অভিযানে ৫৯ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপও জব্দ করা হয়।

র‌্যাব-৯ সূত্রে জানা যায়, বুধবার (২৪ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকায় অভিযান পরিচালনা করে।

সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের বেলঘর বাসস্ট্যান্ড ব্রিজের ওপর একটি চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় একটি নীল ও হলুদ রঙের পিকআপকে থামানোর সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করেন। পরে র‌্যাব সদস্যরা তাকে আটক করেন।

আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে তিনি তার হেফাজতে মাদক থাকার কথা স্বীকার করেন। পরে পিকআপের পেছনে থাকা পাঁচটি বস্তা তল্লাশি করে স্কচ টেপে মোড়ানো অবস্থায় ৫৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তি হলেন মো. আনোয়ার হোসেন (৩৯)। তিনি রংপুর জেলার বাসিন্দা বলে জানিয়েছে র‌্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, সিলেট সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন।

র‌্যাব জানায়, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করে তাকে এবং জব্দকৃত আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৯ আরও জানিয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত