জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় সুনামগঞ্জের ধর্মপাশার নাবিলের দ্বিতীয় স্থান অর্জন
৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৬-এর সুনামগঞ্জ জেলা বাছাইপর্বে ১০ পারা গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করে ধর্মপাশা উপজেলার মুখ উজ্জ্বল করেছে ক্ষুদে হাফেজ নাবিল আহমদ।
নাবিল ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের খলাপাড়া গ্রামের বাসিন্দা। তার পিতা হাজী হাফেজ মুহাম্মদ নূরুল হুদা। সে বাদশাগঞ্জ এলাকার সিংপুরের ঐতিহ্যবাহী দারুল উলুম আল-আরাবিয়া মাদরাসার কৃতী শিক্ষার্থী।
জাতীয় পর্যায়ের এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার জেলা বাছাইপর্বে অসাধারণ কৃতিত্বের মাধ্যমে দ্বিতীয় স্থান অর্জন করে নাবিল। তার এ সাফল্যে পরিবার, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
আগামী ১৫ নভেম্বর (রবিবার) অনুষ্ঠিতব্য বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ক্ষুদে এই হাফেজ। পরবর্তী ধাপেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে নাবিলের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন সংশ্লিষ্টরা।
এদিকে, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, ধর্মপাশা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদ হাসান মজুমদার নাবিলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বিভাগীয় প্রতিযোগিতায়ও নাবিলের উজ্জ্বল সাফল্য কামনা করেন।
নাবিলের এই অর্জন শুধু তার পরিবারের নয়, বরং ধর্মপাশা ও বাদশাগঞ্জ এলাকার জন্যও গর্বের বিষয়।

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬