বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

প্রয়োজনে বাজার থেকে পণ্য প্রত্যাহারের ইঙ্গিত

সয়াবিন তেলের বোতলে মাছি! রাজশাহীতে ‘ফুডেলা’ নিয়ে তোলপাড়

‘ফুডেলা’ ব্র্যান্ডের সয়াবিন তেলের একটি সিল করা বোতলের ভেতরে মাছি। ছবি: চেকপোস্ট

রাজশাহীর পবা উপজেলা-এর পারিলা ইউনিয়নে ‘ফুডেলা’ ব্র্যান্ডের সয়াবিন তেলের একটি সিল করা বোতলের ভেতরে মাছি পাওয়ার অভিযোগে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ঘটনাটি ভোক্তাদের মধ্যে খাদ্যনিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।

ভুক্তভোগী ক্রেতা শাহরিয়ার সায়েম জানান, স্থানীয় বাজার থেকে কেনা দুই লিটারের একটি বোতল ব্যবহারের সময় তার মা ভেতরে একটি মৃত মাছি দেখতে পান। প্রমাণ হিসেবে বোতলটি খোলা হয়নি বলেও জানান তিনি।

দোকান মালিক রবিউল ইসলাম বলেন, ডিলারের মাধ্যমে পণ্য এনে বিক্রি করা হয় এবং আগে কখনো এমন অভিযোগ পাননি। এতে ক্রেতাদের আস্থায় প্রভাব পড়েছে বলে জানান তিনি।

এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই এখন বাজার থেকে পণ্য কিনতে দ্বিধায় পড়ছেন এবং দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহীর সহকারী পরিচালক বিপুল বিশ্বাস জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল হান্নান বলেন, সিল করা বোতলে মাছি পাওয়া দূষণের স্পষ্ট প্রমাণ এবং এটি জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। নমুনা পরীক্ষা করে পুরো চালান দূষিত কিনা তা যাচাই জরুরি।

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন-এর রাজশাহী বিভাগের সহকারী পরিচালক মো. আজিজুল হাকিম জানান, বিষয়টি দুঃখজনক এবং সংশ্লিষ্ট ব্যাচের নমুনা পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, উৎপাদন বা প্যাকেজিং পর্যায়ে সামান্য ত্রুটিও বড় স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাবিবুর রহমান বলেন, এ ধরনের ঘটনায় খাদ্যনিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন ওঠে।

অভিযোগের বিষয়ে নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। কোনো ব্যাচে ত্রুটি প্রমাণিত হলে সংশ্লিষ্ট পণ্য বাজার থেকে প্রত্যাহার করা হবে।

#রাজশাহী #ভোক্তা_অধিকার #খাদ্যনিরাপত্তা

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

সয়াবিন তেলের বোতলে মাছি! রাজশাহীতে ‘ফুডেলা’ নিয়ে তোলপাড়

প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত