চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ১৮৫ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ (Eskuf) সিরাপ উদ্ধার করেছে ৫৯ বিজিবি (মহানন্দা ব্যাটালিয়ন)। উদ্ধার হওয়া সিরাপটি ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহার করা হয় বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আনুমানিক ২টা ২০ মিনিটে সোনামসজিদ বিওপিতে কর্মরত নায়েক মো. রায়হানুল হকের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।
টহল দলটি সীমান্ত পিলার ১৮৫/১-এস থেকে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সোনামসজিদ ভেহিক্যাল স্ক্যানার সংলগ্ন সোনাপুর সতেরো ইঞ্চি আমবাগান এলাকায় তল্লাশি চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ১৮৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সিরাপগুলো সাধারণ ডায়েরি (জিডি)ভুক্ত করে শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী (এসজিপি, বিএফএম, পিএসসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক দমনে বিজিবির কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬