বুধবার, ১৯ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সামাজিক দায়বদ্ধতায় ঈদ উপহার বিতরণ

সৈয়দপুরে ৩০০ পরিবারের আনন্দ ভাগাভাগিতে কুরবানির গোশত বিতরণ

ছবি : চেকপোস্ট

পবিত্র ঈদুল আজহার আনন্দ সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ছড়িয়ে দিতে নীলফামারীর সৈয়দপুরে ৩০০ পরিবারের মাঝে কুরবানির গোশত বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৯ মে) বেলা ১১টায় শহরের রেলওয়ে অফিসার্স ক্লাব চত্বরে আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশন এর উদ্যোগে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইকু গ্রুপ এর প্রধান নির্বাহী কর্মকর্তা ইরফান আলম ইকু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলো প্রতিনিধি এম আর আলম ঝন্টু।

সভাপতির বক্তব্যে ইরফান আলম ইকু বলেন, ঈদের আনন্দ যেন সমাজের পিছিয়ে পড়া মানুষেরাও সমভাবে উপভোগ করতে পারেন এই লক্ষ্যেই তাদের এই উদ্যোগ।

আলোচনা শেষে অতিথিরা সুশৃঙ্খলভাবে ৩০০ জন সুবিধাবঞ্চিত মানুষের হাতে কুরবানির গোশতের প্যাকেট তুলে দেন। ঈদ উপহার পেয়ে উপকারভোগীদের মুখে হাসি ফুটে ওঠে।

Image

#সৈয়দপুর #মানবিককাজ #ঈদউপহার

চেকপোস্ট

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

সৈয়দপুরে ৩০০ পরিবারের আনন্দ ভাগাভাগিতে কুরবানির গোশত বিতরণ

প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৬

featured Image

পবিত্র ঈদুল আজহার আনন্দ সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ছড়িয়ে দিতে নীলফামারীর সৈয়দপুরে ৩০০ পরিবারের মাঝে কুরবানির গোশত বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৯ মে) বেলা ১১টায় শহরের রেলওয়ে অফিসার্স ক্লাব চত্বরে আলহাজ্ব কুতুবুল আলম চ্যারিটি ফাউন্ডেশন এর উদ্যোগে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইকু গ্রুপ এর প্রধান নির্বাহী কর্মকর্তা ইরফান আলম ইকু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলো প্রতিনিধি এম আর আলম ঝন্টু।

সভাপতির বক্তব্যে ইরফান আলম ইকু বলেন, ঈদের আনন্দ যেন সমাজের পিছিয়ে পড়া মানুষেরাও সমভাবে উপভোগ করতে পারেন এই লক্ষ্যেই তাদের এই উদ্যোগ।

আলোচনা শেষে অতিথিরা সুশৃঙ্খলভাবে ৩০০ জন সুবিধাবঞ্চিত মানুষের হাতে কুরবানির গোশতের প্যাকেট তুলে দেন। ঈদ উপহার পেয়ে উপকারভোগীদের মুখে হাসি ফুটে ওঠে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত