বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
চেকপোস্ট

সুনামগঞ্জ রেড ক্রিসেন্টের চেয়ারম্যান হলেন মিজানুর রহমান চৌধুরী

সুনামগঞ্জ জেলা পরিষদ প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী সুনামগঞ্জ রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।মঙ্গলবার বিকেলে জেলা পরিষদ হলরুমে রেড ক্রিসেন্ট ইউনিটের সদস্যরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।এ সময় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মল্লিক মইন উদ্দিন সুহেল, সদস্য ডা. সৈয়দ মোনাওয়ার আলী, অ্যাডভোকেট শামসুর রহমান, রায়হানা মঞ্জুর চৌধুরী, অ্যাডভোকেট আনিসুজ্জামান, মাহবুবুর রহমান পীর, আব্দুস ছাত্তার মো. মামুন, ইজাজুল হক চৌধুরী নাসিমসহ অনেকে।এছাড়া উপস্থিত ছিলেন ইউনিট লেভেল অফিসার কনিকা তালুকদার, উপযুব প্রধান তানভীর আহমেদ এবং বিভিন্ন যুব সদস্যরা।নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়ে মো. মিজানুর রহমান চৌধুরী বলেন, রেড ক্রিসেন্টের নতুন ভবন নির্মাণ, স্বেচ্ছাসেবীদের যথাযথ মূল্যায়ন এবং মানবিক কার্যক্রম আরও জোরদার করা হবে। তিনি আশা প্রকাশ করেন, রেড ক্রিসেন্ট ভবিষ্যতেও মানবিক সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবে।

সুনামগঞ্জ রেড ক্রিসেন্টের চেয়ারম্যান হলেন মিজানুর রহমান চৌধুরী