বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

রুহের মাগফেরাত কামনায় দোয়া

সৈয়দপুরে সাংবাদিক রুহুল আমীন গাজীর মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল

ছবি : চেকপোস্ট

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি ও দৈনিক সংগ্রামের স্টাফ রিপোর্টার প্রখ্যাত সাংবাদিক রুহুল আমীন গাজীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় সৈয়দপুর প্রেসক্লাবের কনফারেন্স রুমে নীলফামারী সাংবাদিক ইউনিয়নের ব্যানারে এ আয়োজন করা হয়।

সৈয়দপুর প্রেসক্লাবের আহ্বায়ক ও সাপ্তাহিক জনসমস্যার সম্পাদক শওকত হায়াত শাহের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সদস্য সচিব ও সাপ্তাহিক মানব সমস্যার সম্পাদক নজরুল ইসলাম, নীলফামারী সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি শাহজাহান আলী মনন, সহসাধারণ সম্পাদক জাকির হোসেন, সৈয়দপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সময় টিভির স্টাফ রিপোর্টার সাকির হোসেন বাদল এবং সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক

বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি সাব্বির আহমেদ সাবেরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য গোপাল চন্দ্র রায়, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আমিরুল হক আরমান, নাগরিক টিভির সাদিকুল ইসলাম, দৈনিক দিনকালের মিজানুর রহমান মিলন, আমার দেশের সাহাবাজ উদ্দিন সবুজ, দৈনিক নববানীর খালেকুল ইসলাম, আজকের পত্রিকার রেজা মাহমুদ, সময় টিভির ফটো সাংবাদিক মো. সোহেলআজম কামালসহ সাংবাদিকরা।

স্মরণসভায় বক্তারা সাংবাদিক রুহুল আমীন গাজীর কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁর পেশাগত সততা, সাহসিকতা এবং সাংবাদিকদের অধিকার নিয়ে কাজের বিষয়েও আলোচনা করেন তারা।

বক্তারা বলেন, রুহুল আমীন গাজী ছিলেন একজন নির্ভীক ও সৎ সাংবাদিক। তিনি দীর্ঘ কর্মজীবনে সাংবাদিকদের অধিকার আদায়ে কাজ করেছেন। একই সঙ্গে রাষ্ট্রের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তাঁর সোচ্চার ভূমিকার কথাও স্মরণ করেন বক্তারা।

এ সময় বক্তারা বর্তমান প্রজন্মের সাংবাদিকদের তাঁর কর্ম ও আদর্শ থেকে শিক্ষা নিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান।

স্মরণসভা শেষে সাংবাদিক রুহুল আমীন গাজীর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

#সাংবাদিকতা #সৈয়দপুর #রুহুলআমীনগাজী

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

সৈয়দপুরে সাংবাদিক রুহুল আমীন গাজীর মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি ও দৈনিক সংগ্রামের স্টাফ রিপোর্টার প্রখ্যাত সাংবাদিক রুহুল আমীন গাজীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় সৈয়দপুর প্রেসক্লাবের কনফারেন্স রুমে নীলফামারী সাংবাদিক ইউনিয়নের ব্যানারে এ আয়োজন করা হয়।

সৈয়দপুর প্রেসক্লাবের আহ্বায়ক ও সাপ্তাহিক জনসমস্যার সম্পাদক শওকত হায়াত শাহের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সদস্য সচিব ও সাপ্তাহিক মানব সমস্যার সম্পাদক নজরুল ইসলাম, নীলফামারী সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি শাহজাহান আলী মনন, সহসাধারণ সম্পাদক জাকির হোসেন, সৈয়দপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সময় টিভির স্টাফ রিপোর্টার সাকির হোসেন বাদল এবং সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক

বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি সাব্বির আহমেদ সাবেরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য গোপাল চন্দ্র রায়, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আমিরুল হক আরমান, নাগরিক টিভির সাদিকুল ইসলাম, দৈনিক দিনকালের মিজানুর রহমান মিলন, আমার দেশের সাহাবাজ উদ্দিন সবুজ, দৈনিক নববানীর খালেকুল ইসলাম, আজকের পত্রিকার রেজা মাহমুদ, সময় টিভির ফটো সাংবাদিক মো. সোহেলআজম কামালসহ সাংবাদিকরা।

স্মরণসভায় বক্তারা সাংবাদিক রুহুল আমীন গাজীর কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁর পেশাগত সততা, সাহসিকতা এবং সাংবাদিকদের অধিকার নিয়ে কাজের বিষয়েও আলোচনা করেন তারা।

বক্তারা বলেন, রুহুল আমীন গাজী ছিলেন একজন নির্ভীক ও সৎ সাংবাদিক। তিনি দীর্ঘ কর্মজীবনে সাংবাদিকদের অধিকার আদায়ে কাজ করেছেন। একই সঙ্গে রাষ্ট্রের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তাঁর সোচ্চার ভূমিকার কথাও স্মরণ করেন বক্তারা।

এ সময় বক্তারা বর্তমান প্রজন্মের সাংবাদিকদের তাঁর কর্ম ও আদর্শ থেকে শিক্ষা নিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান।

স্মরণসভা শেষে সাংবাদিক রুহুল আমীন গাজীর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত