বুধবার, ০৮ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

নিরপেক্ষ তদন্তের দাবি স্থানীয়দের

সৈয়দপুরে ডিবি পুলিশের হাত থেকে ভিসা প্রতারণা আসামি ছিনতাই, গ্রেপ্তার ১৪

ছবি : চেকপোস্ট

নীলফামারীর সৈয়দপুরে ভিসা প্রতারণা মামলার এক আসামিকে গ্রেপ্তারের সময় ডিবি (গোয়েন্দা শাখা) পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাপসহ আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে পাঁচজন নারী রয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে গ্রেপ্তারদের আদালতে হাজির করা হলে আদালত দুই নারীকে জামিন দেন। অপর তিন নারীসহ ১২ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এছাড়া দুই আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে সোমবার (৬ জুলাই) রাতে নীলফামারী জেলা ডিবি পুলিশ সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজারিহাট কালিবাড়ি শাহপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৪ জন নারী-পুরুষকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে ১৩ জন শাহপাড়া এবং একজন হাজারিহাট সুতারপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা প্রদান, ডিবি পুলিশের ওপর হামলা, মারধর, মোটরসাইকেল ভাঙচুর এবং হ্যান্ডকাপসহ আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ভিসা প্রতারণা মামলার আসামি ফরিদুল ইসলামকে গত ৫ জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর স্বজন ও স্থানীয় কিছু লোক জড়ো হয়ে হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেয় বলে অভিযোগ পুলিশের।

এ ঘটনার পর পরিচালিত অভিযানে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। তবে ফরিদুল ইসলাম এখনও পলাতক রয়েছেন।

এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অনেকেই নিরপরাধ এবং প্রকৃত দোষীরা এখনও অধরা। তারা ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার পাশাপাশি নিরপরাধ ব্যক্তিদের হয়রানি না করার দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, আসামি ছিনতাইয়ের ঘটনার পর সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

#নীলফামারী #ডিবি_পুলিশ #সৈয়দপুর

চেকপোস্ট

বুধবার, ০৮ জুলাই ২০২৬

সৈয়দপুরে ডিবি পুলিশের হাত থেকে ভিসা প্রতারণা আসামি ছিনতাই, গ্রেপ্তার ১৪

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

নীলফামারীর সৈয়দপুরে ভিসা প্রতারণা মামলার এক আসামিকে গ্রেপ্তারের সময় ডিবি (গোয়েন্দা শাখা) পুলিশের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাপসহ আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে পাঁচজন নারী রয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে গ্রেপ্তারদের আদালতে হাজির করা হলে আদালত দুই নারীকে জামিন দেন। অপর তিন নারীসহ ১২ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এছাড়া দুই আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে সোমবার (৬ জুলাই) রাতে নীলফামারী জেলা ডিবি পুলিশ সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজারিহাট কালিবাড়ি শাহপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৪ জন নারী-পুরুষকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে ১৩ জন শাহপাড়া এবং একজন হাজারিহাট সুতারপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা প্রদান, ডিবি পুলিশের ওপর হামলা, মারধর, মোটরসাইকেল ভাঙচুর এবং হ্যান্ডকাপসহ আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ভিসা প্রতারণা মামলার আসামি ফরিদুল ইসলামকে গত ৫ জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর স্বজন ও স্থানীয় কিছু লোক জড়ো হয়ে হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেয় বলে অভিযোগ পুলিশের।

এ ঘটনার পর পরিচালিত অভিযানে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। তবে ফরিদুল ইসলাম এখনও পলাতক রয়েছেন।

এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে অনেকেই নিরপরাধ এবং প্রকৃত দোষীরা এখনও অধরা। তারা ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার পাশাপাশি নিরপরাধ ব্যক্তিদের হয়রানি না করার দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, আসামি ছিনতাইয়ের ঘটনার পর সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত