সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসায় অর্ধ-বার্ষিক পরীক্ষা শুরু: শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণ
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ডাঙ্গারচরে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সুলতানুল আরেফীন ক্যাডেট মাদ্রাসা-এর ২০২৬ সালের অর্ধ-বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। রোববার (২৮ জুন) থেকে নকলমুক্ত, কঠোর নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশে এ পরীক্ষা শুরু হয়।
রাহে ভান্ডার সিলসিলার গ্র্যান্ড শায়খ রাহবারে শরীয়ত ওয়াত তরীকত মাখজানুল কোরআন সাজ্জাদানশীন চট্টগ্রাম দরবার শরীফ আল্লামা ছূফি সৈয়দ মোহাম্মদ জাফর ছাদেক শাহ (মা.) প্রতিষ্ঠিত এ শিক্ষা প্রতিষ্ঠানে প্রিন্সিপাল মাওলানা মুফতি মোহাম্মদ আবুল কাশেম (মা.) এবং ভাইস প্রিন্সিপাল মুফতি মাওলানা তানভীরুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, লিখিত ও মৌখিক—দুই ধাপে আয়োজিত এ পরীক্ষায় প্লে থেকে দাখিল নবম শ্রেণি পর্যন্ত প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নিচ্ছে। সকাল ৮টা থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত প্লে, প্রথম ও দ্বিতীয় শ্রেণির পরীক্ষা এবং সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ষষ্ঠ থেকে দাখিল নবম শ্রেণির পরীক্ষা নির্ধারিত রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হচ্ছে।
পরীক্ষা পরিচালনায় দায়িত্ব পালন করছেন মাওলানা শাখাওয়াত হোসাইন গরীবি, মুফতি মাওলানা হায়দার আলী (এম.এ), মোহাম্মদ আবুল হাশেম, মোহাম্মদ আব্দুল মালেক, শারমিন আক্তার, সুমাইয়া আক্তার টুম্পা, মিনা আক্তার, রোকসানা আক্তার, হাফেজ মোহাম্মদ শওকত হোসাইন, কারী মোহাম্মদ লোকমান হোসাইনসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা।
মাদ্রাসা সূত্রে জানা গেছে, চলমান অর্ধ-বার্ষিক পরীক্ষা আগামী ২০ জুলাই ২০২৬ পর্যন্ত চলবে। প্রয়োজন হলে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হতে পারে।
প্রিন্সিপাল মাওলানা মুফতি মোহাম্মদ আবুল কাশেম (মা.) আশা প্রকাশ করে বলেন, শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জনের মাধ্যমে মাদ্রাসার সুনাম আরও বৃদ্ধি করবে এবং শতভাগ সফলতা অর্জন করবে।
এদিকে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরাও সন্তোষ প্রকাশ করে জানিয়েছেন, তারা ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করছেন এবং ভালো ফলাফলের ব্যাপারে আশাবাদী।

রোববার, ২৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬