মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

শিক্ষা

নিয়োগ–ক্যাম্পাস ইস্যুতে তীব্র অভিযোগ

সুবিপ্রবি ভিসি পরিবর্তনের দাবিতে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি

ছবি : চেকপোস্ট

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) উপাচার্য (ভিসি) পরিবর্তনের দাবিতে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জ জেলা সদরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলনের পক্ষ থেকে এই স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে অভিযোগ করা হয়, বর্তমান উপাচার্যের সময়ে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে এবং অধিকাংশ নিয়োগ নির্দিষ্ট একটি গোষ্ঠীর লোকদের দেওয়া হয়েছে। এতে সুনামগঞ্জ ও সিলেট বিভাগের যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছেন বলেও দাবি করা হয়।

এছাড়া অভিযোগে বলা হয়, উপাচার্য নিয়মিতভাবে ক্যাম্পাসে উপস্থিত না থেকে সপ্তাহে ১–২ দিন অবস্থান করেন এবং একাধিকবার নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত পরিবর্তন করা হয়েছে। এতে প্রশাসনিক অদক্ষতা ও স্বচ্ছতার অভাব রয়েছে বলে দাবি আন্দোলনকারীদের।

আন্দোলনকারীরা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নিয়ে সিদ্ধান্তে বিতর্ক তৈরি হয়েছে এবং প্রস্তাবিত হাওর এলাকায় ক্যাম্পাস হলে পরিবেশ ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

তারা সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের যোগীরগাঁও মৌজায় খাস জমিতে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি জানান।

স্মারকলিপি প্রদানকালে আইনজীবী, শিক্ষাবিদ, রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

#সুনামগঞ্জ_বিশ্ববিদ্যালয়_আন্দোলন #সুবিপ্রবি #ভিসি_পরিবর্তনের_দাবি

চেকপোস্ট

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

সুবিপ্রবি ভিসি পরিবর্তনের দাবিতে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) উপাচার্য (ভিসি) পরিবর্তনের দাবিতে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জ জেলা সদরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলনের পক্ষ থেকে এই স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে অভিযোগ করা হয়, বর্তমান উপাচার্যের সময়ে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে এবং অধিকাংশ নিয়োগ নির্দিষ্ট একটি গোষ্ঠীর লোকদের দেওয়া হয়েছে। এতে সুনামগঞ্জ ও সিলেট বিভাগের যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছেন বলেও দাবি করা হয়।

এছাড়া অভিযোগে বলা হয়, উপাচার্য নিয়মিতভাবে ক্যাম্পাসে উপস্থিত না থেকে সপ্তাহে ১–২ দিন অবস্থান করেন এবং একাধিকবার নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত পরিবর্তন করা হয়েছে। এতে প্রশাসনিক অদক্ষতা ও স্বচ্ছতার অভাব রয়েছে বলে দাবি আন্দোলনকারীদের।

আন্দোলনকারীরা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নিয়ে সিদ্ধান্তে বিতর্ক তৈরি হয়েছে এবং প্রস্তাবিত হাওর এলাকায় ক্যাম্পাস হলে পরিবেশ ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

তারা সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের যোগীরগাঁও মৌজায় খাস জমিতে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবি জানান।

স্মারকলিপি প্রদানকালে আইনজীবী, শিক্ষাবিদ, রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত