আদালত থেকে প্রেরিত প্রসেসের জারি রিপোর্ট নির্ধারিত সময়ে দাখিল না করায় সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছেন সুনামগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান চৌধুরী।
বুধবার জারি করা এ নোটিশের অনুলিপি সুনামগঞ্জের পুলিশ সুপারের কাছেও পাঠানো হয়েছে।
শোকজ আদেশে বলা হয়, প্রতি মাসের প্রথম সপ্তাহে সদর থানায় জারির জন্য আদালত থেকে পাঠানো প্রসেসের জারি রিপোর্ট যথাসময়ে আদালতে জমা পড়েনি। এ বিষয়ে আদালত থেকে একাধিকবার মোবাইল ফোনে সংশ্লিষ্ট কার্যালয়কে অবহিত করা হলেও অদ্যাবধি রিপোর্ট দাখিল করা হয়নি।
আদেশে আরও উল্লেখ করা হয়, এ ধরনের আচরণ অফিস কার্যক্রম বাস্তবায়নে অনিচ্ছা এবং পেশাগত দায়িত্ব পালনে অবহেলার পরিচায়ক। এর ফলে সংশ্লিষ্ট প্রসেস জারির তথ্য যথাসময়ে যথাযথ ফোরামের কাছে উপস্থাপন করা সম্ভব হয়নি।
এ অবস্থায় পেশাগত দায়িত্ব পালনে অনীহা ও অমনোযোগিতার কারণে কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ২১ জুন আদালত চলাকালীন সময়ে স্বশরীরে উপস্থিত হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ বলেন, “আদালত থেকে প্রেরিত প্রসেসের জারি রিপোর্ট পাঠাতে হয়তো কারও বিলম্ব হয়েছে। বিষয়টি আমারও নজরে আসেনি। ভবিষ্যতে এ ধরনের বিষয়ে আরও সতর্ক থাকব।”
শোকজ নোটিশ জারির বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের নাজির এনাম আহমদ।

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬