শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

সোলার পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সবাইকে গাছ লাগাতে হবে: পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

ছবি : চেকপোস্ট

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় শুধু সরকারি উদ্যোগের উপর নির্ভর না করে ব্যাক্তি, সামাজিক ও বেসরকারি প্রতিষ্ঠানসহ সবাইকে বৃক্ষরোপনে এগিয়ে আসার আহবান জানিয়েছেন পরিবেশ, বন জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। 

তিনি বলেছেন, সরকার সারা দেশে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে। তবে শুধু সরকারের পরিকল্পনা দিয়েই হবে না, জলবায়ু পরিবর্তন জনিত সমস্যা মোকাবেলায় সবাইকে গাছ লাগাতে হবে। তিনি আজ ২৬ সেপ্টেম্বর শনিবার সকাল ১১ টার দিকে খুলনার সোনাডাঙ্গা এলাকার সোলার পার্কে খুলনা সিটি করপোরেশন ও মোবাইল আর্থিক সেবা দাতা প্রতিষ্ঠান বিকাশের যৌথ বনায়ন কর্মসুচির উদ্ধোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। 

সোলার পার্কে গাছের চারা রোপনের মাধ্যমে কর্মসুচির উদ্ধোধন করেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। এ কর্মসুচির আওতায় পর্যায়ক্রমে খুলনা নগরীতে ২৫ হাজার গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। মন্ত্রী বলেন, গাছ লাগানো নিয়ে সরকারের বড় পরিকল্পনা রয়েছে। সারাদেশে ২৫ কোটি গাছ লাগানো হবে। এর বাহিরেও বিভিন্ন সামাজিক ও বেসরকারি প্রতিষ্ঠান বৃক্ষরোপনে এগিয়ে আসছে। 

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর  প্রভাব কামাতে এধরনের উদ্যোগ আরোও বাড়াতে হবে। খুলনা নগরীর ভবিষ্যৎ উন্নয়ন নিয়েও কথা বলেন পরিবেশ প্রতিমন্ত্রী। তিনি বলেন, খুলনাকে সবুজ পরিচ্ছন্ন ও আন্তর্জাতিক মানের শহরে রুপান্তর করা হবে। নগর উন্নয়নের পাশাপাশি পরিবেশ ও সবুজায়নকে গুরুত্ব দেওয়ার কথাও তুলে ধরেন তিনি। আয়োজকরা জানান, ডিজিটাল লেনদেনের সঙ্গে পরিবেশ বান্ধব কার্যক্রমকে যুক্ত করেছে বিকাশ।

 গ্রাহকের  নির্দিষ্ট লেনদেনে অর্জিত গ্রিন পয়েন্টে ভার্চুয়াল গাছ পুর্নাঙ্গ হলে এর বিপরীতে বাস্তবে একটি গাছ রোপন করবে প্রতিষ্ঠানটি। এই উদ্যোগের ধারাবাহিকতায় খুলনায় ২৫ হাজার গাছ লাগানো হবে। খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে খুলনা ওয়াসার চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান, বিভাগীয় বন কর্মকর্তা ইমরান আহমেদ, বিকাশের রেগুলেটরি অ্যান্ড অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের হেড হুমায়ুন কবীরসহ বন বিভাগ, সিটি করপোরেশন, বিকাশ ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Image

#খুলনা #বৃক্ষরোপণ #জলবায়ুপরিবর্তন

চেকপোস্ট

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সবাইকে গাছ লাগাতে হবে: পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় শুধু সরকারি উদ্যোগের উপর নির্ভর না করে ব্যাক্তি, সামাজিক ও বেসরকারি প্রতিষ্ঠানসহ সবাইকে বৃক্ষরোপনে এগিয়ে আসার আহবান জানিয়েছেন পরিবেশ, বন জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। 

তিনি বলেছেন, সরকার সারা দেশে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে। তবে শুধু সরকারের পরিকল্পনা দিয়েই হবে না, জলবায়ু পরিবর্তন জনিত সমস্যা মোকাবেলায় সবাইকে গাছ লাগাতে হবে। তিনি আজ ২৬ সেপ্টেম্বর শনিবার সকাল ১১ টার দিকে খুলনার সোনাডাঙ্গা এলাকার সোলার পার্কে খুলনা সিটি করপোরেশন ও মোবাইল আর্থিক সেবা দাতা প্রতিষ্ঠান বিকাশের যৌথ বনায়ন কর্মসুচির উদ্ধোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন। 

সোলার পার্কে গাছের চারা রোপনের মাধ্যমে কর্মসুচির উদ্ধোধন করেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। এ কর্মসুচির আওতায় পর্যায়ক্রমে খুলনা নগরীতে ২৫ হাজার গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। মন্ত্রী বলেন, গাছ লাগানো নিয়ে সরকারের বড় পরিকল্পনা রয়েছে। সারাদেশে ২৫ কোটি গাছ লাগানো হবে। এর বাহিরেও বিভিন্ন সামাজিক ও বেসরকারি প্রতিষ্ঠান বৃক্ষরোপনে এগিয়ে আসছে। 

জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর  প্রভাব কামাতে এধরনের উদ্যোগ আরোও বাড়াতে হবে। খুলনা নগরীর ভবিষ্যৎ উন্নয়ন নিয়েও কথা বলেন পরিবেশ প্রতিমন্ত্রী। তিনি বলেন, খুলনাকে সবুজ পরিচ্ছন্ন ও আন্তর্জাতিক মানের শহরে রুপান্তর করা হবে। নগর উন্নয়নের পাশাপাশি পরিবেশ ও সবুজায়নকে গুরুত্ব দেওয়ার কথাও তুলে ধরেন তিনি। আয়োজকরা জানান, ডিজিটাল লেনদেনের সঙ্গে পরিবেশ বান্ধব কার্যক্রমকে যুক্ত করেছে বিকাশ।

 গ্রাহকের  নির্দিষ্ট লেনদেনে অর্জিত গ্রিন পয়েন্টে ভার্চুয়াল গাছ পুর্নাঙ্গ হলে এর বিপরীতে বাস্তবে একটি গাছ রোপন করবে প্রতিষ্ঠানটি। এই উদ্যোগের ধারাবাহিকতায় খুলনায় ২৫ হাজার গাছ লাগানো হবে। খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে খুলনা ওয়াসার চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান, বিভাগীয় বন কর্মকর্তা ইমরান আহমেদ, বিকাশের রেগুলেটরি অ্যান্ড অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের হেড হুমায়ুন কবীরসহ বন বিভাগ, সিটি করপোরেশন, বিকাশ ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত