সোমবার, ০১ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

গাঁজাসহ আটক ১

সুনামগঞ্জে ৭ কেজি গাঁজাসহ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

ছবি: চেকপোস্ট

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ মাদক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ।

সোমবার (১ জুন) সকাল আনুমানিক ১০টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব সূত্র জানায়, সাচনা বাজার ফেরিঘাট সংলগ্ন এলাকায় কয়েকজন ব্যক্তি মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে-এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

পরবর্তীতে তার কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি করে খাকি রঙের স্কচটেপে মোড়ানো অবস্থায় ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি মো. লিটন মিয়া (৩৭)। তিনি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার চকপাড়া গ্রামের মো. আক্কাছ আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার একেএম শহীদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত ব্যক্তি ঢাকা মহানগরের উত্তরা পশ্চিম থানার ডাকাতির প্রস্তুতি মামলা এবং কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে তাকে এবং জব্দকৃত আলামত জামালগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

#সুনামগঞ্জ #মাদকবিরোধীঅভিযান #র‍্যাব৯

চেকপোস্ট

সোমবার, ০১ জুন ২০২৬

সুনামগঞ্জে ৭ কেজি গাঁজাসহ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ মাদক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ।

সোমবার (১ জুন) সকাল আনুমানিক ১০টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব সূত্র জানায়, সাচনা বাজার ফেরিঘাট সংলগ্ন এলাকায় কয়েকজন ব্যক্তি মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে-এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

পরবর্তীতে তার কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি করে খাকি রঙের স্কচটেপে মোড়ানো অবস্থায় ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি মো. লিটন মিয়া (৩৭)। তিনি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার চকপাড়া গ্রামের মো. আক্কাছ আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার একেএম শহীদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত ব্যক্তি ঢাকা মহানগরের উত্তরা পশ্চিম থানার ডাকাতির প্রস্তুতি মামলা এবং কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে তাকে এবং জব্দকৃত আলামত জামালগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব জানিয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত