বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

বস্তা ফেলে পালাল চোরাকারবারিরা

সুনামগঞ্জে র‍্যাবের অভিযানে ২২৬ বোতল বিদেশি মদ উদ্ধার

২২৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। ছবি : চেকপোস্ট

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় র‍্যাব-৯ এর অভিযানে ২২৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩১ মে) রাতে উপজেলার মথুরকান্দি বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মথুরকান্দি থেকে আবেদীন বাজারগামী সড়কের মথুরকান্দি বড় ব্রিজ সংলগ্ন এলাকায় কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

এ তথ্যের ভিত্তিতে শনিবার রাত আনুমানিক ৯টা ৫৫ মিনিটে র‍্যাবের দল ঘটনাস্থলে পৌঁছালে অজ্ঞাতনামা ২ থেকে ৩ জন ব্যক্তি র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুটি প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়।

পরে বস্তা দুটি তল্লাশি করে ২২৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৯ এর দায়িত্বরত অতিরিক্ত পুলিশ সুপার একেএম শহীদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধারকৃত আলামত বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

#সুনামগঞ্জ #র‍্যাব৯ #বিদেশিমদউদ্ধার

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

সুনামগঞ্জে র‍্যাবের অভিযানে ২২৬ বোতল বিদেশি মদ উদ্ধার

প্রকাশের তারিখ : ৩১ মে ২০২৬

featured Image

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় র‍্যাব-৯ এর অভিযানে ২২৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩১ মে) রাতে উপজেলার মথুরকান্দি বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মথুরকান্দি থেকে আবেদীন বাজারগামী সড়কের মথুরকান্দি বড় ব্রিজ সংলগ্ন এলাকায় কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

এ তথ্যের ভিত্তিতে শনিবার রাত আনুমানিক ৯টা ৫৫ মিনিটে র‍্যাবের দল ঘটনাস্থলে পৌঁছালে অজ্ঞাতনামা ২ থেকে ৩ জন ব্যক্তি র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুটি প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়।

পরে বস্তা দুটি তল্লাশি করে ২২৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৯ এর দায়িত্বরত অতিরিক্ত পুলিশ সুপার একেএম শহীদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধারকৃত আলামত বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত