মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

বিশ্বম্ভরপুরে ৯০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে এসআরবি-৯

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে অভিযান চালিয়ে ৯০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। এ ঘটনায় মাদক পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।এসআরবি-৯-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বম্ভরপুর থানার ধনপুর ইউনিয়নের গামাইরতলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।অভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থানরত ২ থেকে ৩ জন অজ্ঞাতনামা ব্যক্তি এসআরবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।পরে ঘটনাস্থলে তাদের ফেলে যাওয়া দুটি সাদা রঙের প্লাস্টিকের বস্তায় তল্লাশি চালানো হয়। এ সময় বস্তা দুটি থেকে মোট ৯০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।এসআরবি-৯ জানায়, উদ্ধার করা মাদকের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অজ্ঞাতনামা ২-৩ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সংস্থাটি আরও জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

বিশ্বম্ভরপুরে ৯০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে এসআরবি-৯