রোববার, ২৪ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ক্ষতিগ্রস্ত পরিবারকে সান্ত্বনা দিতে মাঠে বিএনপি

সুনামগঞ্জের আলীনগর সংঘর্ষ: আহত পরিবারের খোঁজ নিল বিএনপি নেতারা

ক্ষতিগ্রস্তদের পাশে দিরাই উপজেলা বিএনপি নেতারা। ছবি : চেকপোস্ট

সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামে সাম্প্রতিক সংঘর্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ নিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দিরাই উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

রোববার (২৪ মে) বিএনপি নেতারা সংঘর্ষে ক্ষতিগ্রস্ত উভয় পক্ষের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দিরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আমির হোসেন, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

নেতারা বলেন, আলীনগরের এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় তারা গভীরভাবে মর্মাহত এবং দ্রুত গ্রামে শান্তি ও স্বাভাবিক পরিবেশ ফিরে আসা জরুরি।

উল্লেখ্য, গত ১২ মে বিকেলে স্থানীয় একটি বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একাধিক ব্যক্তি আহত হন এবং পরে রতন মিয়া চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

#আলীনগর_সংঘর্ষ #দিরাই_নিউজ #সুনামগঞ্জ_রাজনীতি

চেকপোস্ট

রোববার, ২৪ মে ২০২৬

সুনামগঞ্জের আলীনগর সংঘর্ষ: আহত পরিবারের খোঁজ নিল বিএনপি নেতারা

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামে সাম্প্রতিক সংঘর্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজ নিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দিরাই উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

রোববার (২৪ মে) বিএনপি নেতারা সংঘর্ষে ক্ষতিগ্রস্ত উভয় পক্ষের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দিরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আমির হোসেন, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

নেতারা বলেন, আলীনগরের এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় তারা গভীরভাবে মর্মাহত এবং দ্রুত গ্রামে শান্তি ও স্বাভাবিক পরিবেশ ফিরে আসা জরুরি।

উল্লেখ্য, গত ১২ মে বিকেলে স্থানীয় একটি বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একাধিক ব্যক্তি আহত হন এবং পরে রতন মিয়া চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত